Serial Update: পুজোর আবহে মাত্র ৯ মাসেই বন্ধ হল এই মেগা সিরিয়াল! ‘একদিন সব গল্পই…’, আবেগঘন নায়ক
'এই পথচলাটি টুইস্ট, টার্ন, চ্যালেঞ্জ এবং নানাবিধ আবেগে পরিপূর্ণ ছিল— ঠিক যেমনটা এই পুরো বছরটি ছিল আমার কাছে একটা রোলার কোস্টারের মতো!’ সোশ্যাল মিডিয়ায় লিখলেন ইন্দ্রনীল।
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসার রঙ রুট’-এর সফর অবশেষে শেষ। বিদায় ঘণ্টা বাজতেই দর্শকমনে জায়গা করে নেওয়া চরিত্র ‘রেহান মল্লিক’-কে বিদায় জানালেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। শুটিংয়ের শেষ দিনে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও আবেগপ্রবণ বার্তা পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন অভিনেতা।

পোস্টে কী লিখলেন ইন্দ্রনীল?
ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে রেহান মল্লিক চরিত্রটি ফুটিয়ে তোলার অভিজ্ঞতার কথা স্মরণ করে লেখেন— ‘একটি চরিত্র। কত রকম রূপ ও রং। আর অজস্র স্মৃতি। অবশেষে রেহান মল্লিক এবং ‘ভালোবাসার রঙ রুট’-কে বিদায় জানানোর সময় এসে গেল। রেহান চরিত্রটিতে অভিনয় করার অভিজ্ঞতা আমি আজীবন হৃদয়ের খুব কাছে আগলে রাখব। এই পথচলাটি টুইস্ট, টার্ন, চ্যালেঞ্জ এবং নানাবিধ আবেগে পরিপূর্ণ ছিল— ঠিক যেমনটা এই পুরো বছরটি ছিল আমার কাছে একটা রোলার কোস্টারের মতো!’
সিরিয়ালের সম্পূর্ণ টিমকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন—
'পুরো টিমকে আমার আন্তরিক ধন্যবাদ— এত উষ্ণতা, ভালোবাসা, হাসিমুখের সময় উপহার দেওয়ার জন্য এবং এই জার্নির প্রতিটি দিনকে স্মরণীয় করে তোলার জন্য। প্রতিটি চরিত্রই নিজের মধ্যে কিছু না কিছু ছাপ ফেলে যায়, আর রেহান আমাকে এমন কিছু স্মৃতি উপহার দিয়ে গেল যা আমি আজীবন জমিয়ে রাখব। অধ্যায়টি এখানেই শেষ হলো, কিন্তু পথচলা জারি থাকবে... ফির মিলেঙ্গে, চলতে চলতে... সাইনিং অফ, রেহান মল্লিক।'
সদ্যই ২০০ পর্ব পার করেছিল এই মেগা। কেক কেটে চলেছিল সেলিব্রেশন। সেই উদযাপনের মাঝেই আচমকা মন কেমনের মেঘ। রেহান-রূপাইয়ের ছকভাঙা প্রেমের এই গল্পকে শুরু থেকেই ভালোবাসা দিয়েছে দর্শক। তবুও ২০০ পর্ব পার করতেই বাজল বিদায়ঘণ্টা।
ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের এই বিদায়ী পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই কমেন্ট বক্সে অনুরাগী ও সহকর্মীরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। পর্দার রেহান চরিত্রটিকে মিস করার কথা জানানোর পাশাপাশি অভিনেতা ইন্দ্রনীলের আগামী ভবিষ্যৎ ও নতুন প্রজেক্টের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


