Mimi Chakraborty: বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট? তনয় শাস্ত্রীর অভিযোগ নিয়ে চাঞ্চল্য টলিপাড়ায়
Mimi Chakraborty: গত মার্চ মাসে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ায় বনগাঁয় যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা এখনও বর্তমান। তবে এবার বনগাঁ কাণ্ড নিল নতুন মোড়। বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে গঠিত হল চার্জশিট।
Mimi Chakraborty: গত মার্চ মাসে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ায় বনগাঁয় যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা এখনও বর্তমান। তবে এবার বনগাঁ কাণ্ড নিল নতুন মোড়। বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে গঠিত হল চার্জশিট।

সূত্র অনুযায়ী জানা দিয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয় অভিযোগকারী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে। চার্জশিট গঠন হওয়ার এক সপ্তাহের মধ্যে মিমিকে আদালতে হাজিরা দিতে হত, কিন্তু একদিনও তিনি যাননি আদালতে। এমনকি যেদিন চার্জশিট তৈরি করা হয়, সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে আনন্দবাজার ডটকমকে তনয় শাস্ত্রী বলেন, ‘একদিনও মিমি চক্রবর্তী আদালতে আসেননি। গত ২ জুন মিমির পরিবর্তে আদালতে এসেছিলেন তাঁর আইনজীবী। তিনি একের পর এক তারিখ নিয়ে যাচ্ছেন আদালতের কাছ থেকে। এইভাবেই তিনি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে আমার আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি চার্জশিট গঠনের আবেদন করেন আদালতে।’
আরও পড়ুন: টেকনিশিয়ান স্টুডিয়োয় তুমুল অশান্তি,ছোঁড়া হল ডিম, উঠল ‘চোর’ স্লোগান, কী কারণ?
তনয়ের বক্তব্য অনুযায়ী, ‘মিমি অন্যায় করেছেন তার শাস্তি ওঁকে পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে ওঁকে। আমিও এর শেষ দেখে ছাড়বো। উনি অপরাধ করেছেন। বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছেন। এর জন্য ওঁকে শাস্তি ভোগ করতেই হবে।’
কী বললেন মিমি?
তনয় শাস্ত্রীর করা সমস্ত অভিযোগ অস্বীকার করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন মিমি। অভিনেত্রীর বক্তব্য, এমন ঘটনা ঘটেনি। বনগাঁ কাণ্ড ঘিরে তাঁকে নিয়ে যে তথ্য উঠে এসেছে সেটা সম্পূর্ণ ভুল। এতে তাঁর সম্মানহানি হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারেন বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী।
বনগাঁ কান্ড প্রসঙ্গে
বনগাঁর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল ঠিক রাত দশটায় কিন্তু আয়োজকদের অভিযোগ অনুযায়ী মিমি চক্রবর্তী অনুষ্ঠানে এসেছিলেন এগারোটার পর। তনয় শাস্ত্রী দাবি জানিয়েছিলেন, যেহেতু তিনি রাত বারোটা পর্যন্ত পারমিশন নিয়েছিলেন অনুষ্ঠান চালানোর তাই বারোটা বাজতে তিনি মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।
তনয়ের দাবি অনুযায়ী, তিনি কোনরকম অসম্মানজনক কথা বলেন নি। শুধুমাত্র সময় হয়ে গিয়েছে বলেই তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নেমে যেতে বলেছিলেন। অনুষ্ঠান থেকে বেরিয়েই মিমি থানায় অভিযোগ দায়ের করেন যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল অনুষ্ঠানের মূল আয়োজক তনয় শাস্ত্রীকে।
আরও পড়ুন: 'কোনও রঙ চাই না আমরা...', নতুন সরকারের থেকে আর কী দাবি যিশুর?
জেল থেকে বেরিয়েই তনয় শাস্ত্রী মিমির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করলেন বনগাঁ আদালতে। মিথ্যে অপবাদ এবং মানহানিকর বক্তব্য, এই দুটি অভিযোগের ভিত্তিতে দুটি আলাদা মামলা দায়ের করেন তনয়। মানহানির মামলার পাশাপাশি অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ দায়ের করেন তনয়। অনুষ্ঠানের জন্য মিমি যে ২ লাখ ৬৫০০০ টাকা অগ্রিম নিয়েছিলেন সেটাও ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন তনয় শাস্ত্রী।
প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই হইচই-এর পর্দায় মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘কুইনস’। ‘ডাইনি’ সিরিজের পর নির্ঝর মিত্রর সঙ্গে অভিনেত্রীর এটি দ্বিতীয় কাজ। এই সিরিজে চারজন বিধবার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার গল্প ফুটে উঠবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার এবং টিজার, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সিরিজ মুক্তির জন্য।
E-Paper

