অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সঙ্গে থাকলেন রুদ্রনীলও
বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের আবাসনের ছাদ থেকে পড়ে প্রাণ হারান পরিচালক অনীক দত্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। এবার তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকলেন বিধায়ক রুদ্রনীল ঘোষও।
বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের আবাসনের ছাদ থেকে পড়ে প্রাণ হারান পরিচালক অনীক দত্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। এবার তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকলেন বিধায়ক রুদ্রনীল ঘোষও।
অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!
বুধবার দুপুরে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ভূতের ভবিষ্যতের পরিচালকের। ছাদে তাঁর জুতো জোড়া পাওয়া যায়, সঙ্গে চিঠিও পাওয়া যায় একটি। এই ঘটনা ঘটার পর পরিচালককে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে পরীক্ষা করে জানানো হয়, হাসপাতালে নিয়ে আসার আগেই নাকি মৃত্যু হয়েছে পরিচালকের।
এরপরে তাঁর দেহ SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। পরিচালকের দেহের ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাছাড়াও জানা গিয়েছে তিনি পরিচালকের পরিবারের সঙ্গেও কথা বলেছেন।
প্রসঙ্গত, অনীকের মৃত্যুর খবরে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন রুদ্রনীল। বরাবরই বাম-মনস্ক অনীক, এদিকে রুদ্রনীল বর্তমানে বিজেপি বিধায়ক। তবে রাজনৈতিক বিশ্বাস আলাদা হলেও, ভালোবাসায় ভাটা পড়েনি।
হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুদ্রনীল বলেন, 'এই খবরটা বিশ্বাসযোগ্য নয়। তিনি এমন একটা মানুষ ছিলেন, যাXর সাথে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসত। অনীকদা অনীকদাই। এটা অপূরণীয় ক্ষতি যারা পরিবারের মানুষ তাঁদের, যাঁরা বন্ধু তাঁদের। সমবেদনা রইল। অনীকদা নিজস্বতায় বাঁচতেন। আপোষের রাস্তায় যেতেন না। বিজ্ঞাপনে তাঁর সঙ্গে কাজ করেছি। একদম অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন। সেই থেকেই তাঁর নাম হয়। এরপর ভূতের ভবিষ্যৎ। ভবিষ্যতের ভূতে আমার সাথে কাজেরও কথা ছিল। ফোন করে আমায় বলেছিলেন, এই রুদ্রতুমি আমায় চিনতে পারত, আমরা একসঙ্গে কাজ করতাম। তারপর অপরাজিত। আমার মনে হয় অনীকদা নিজেই 'অপরাজিত' একজন মানুষ।’ সঙ্গে অনীক দত্তের রহস্য মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন রুদ্রনীল।
Home/Entertainment/অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! সঙ্গে থাকলেন রুদ্রনীলও