Dev-Subhashree: ‘দেব খুব সরলভাবেই…’! শুভশ্রীর ‘ইনোসেন্স নেই’ মন্তব্যে নিজের দলের নেতার পাশেই চিরঞ্জিত, কী বললেন?
ছন্দপতন হয় ধূমকেতু ছবি মুক্তি পেতে না পেতেই। দেবের ‘মুখ ফসকে’ বেরনো কিছু কথা নিয়ে চটে যান শুভশ্রীও। এবার এই বিতর্কে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী।
কদিন আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল ধূমকেতু। দীর্ঘ সময় পর, একসঙ্গে দেব আর শুভশ্রীকে দেখতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তবে ছন্দপতন হয় ছবি মুক্তি পেতে না পেতেই। দেবের ‘মুখ ফসকে’ বেরনো কিছু কথা নিয়ে চটে যান শুভশ্রীও। এবার এই বিতর্কে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী।

আসলে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে, বর্তমান সময়ে (২০২৫ সালে) যদি ধূমকেতু বানানো হয়, তাহলে কি শুভশ্রীকে নিতেন? যাতে দেবের জবাব ছিল, শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে। 'রূপা' মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।
আরও পড়ুন: সেটের মেঝেতে ঘুম, দিনে ২২ ঘণ্টার শিফট! কত টাকা পেতেন হিতেন কুটুম্ব সিরিয়াল থেকে?
এতে শুভশ্রীর জবাব ছিল, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে বলল, আমি জানি না…।’
এবার এই নিয়ে কথা বললেন চিরঞ্জিত। বর্ষীয়ান অভিনেতা যদিও এর দায় চাপালেন মিডিয়ার উপরেই। তাঁর কথায়, ‘দেব বলেছে, শুভশ্রীর তো বিয়ে হয়ে গেছে, ২টো বাচ্চা হয়ে গিয়েছে, ওকে আর মানাবে না। কিন্তু প্রশ্ন তো করেছিল মিডিয়া। এখন যদি ধূমকেতু করেন, কাস্টিংটা কি এক থাকবে। ও খুব সরলভাবে উত্তর দিয়েছিল। বুদ্ধি করে বললে ডিপ্লোম্যাটিকভাবে বলে পারত, সেটা না করে ও নিজের মতো করে সরলভাবে উত্তরটা দিয়েছে। এবার খুব স্বাভাবিকভাবেই ও (শুভশ্রী) রেগে গিয়েছে, যে ওকে আর মানাবে না, ইনোসেন্স নেই। এগুলো তৈরি করা। একবার এর কাছে যাচ্ছে, একবার ওর কাছে যাচ্ছে।’
একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিন্তু সম্পর্ক পরিণতি পায়নি। দুজনের পথ আলাদা হয়। বিচ্ছেদের পর তাঁদের শেষ কাজ ছিল ধূমকেতু। ছবি মুক্তি আটকে ছিল ১০ বছরের আশেপাশে। এখন দেখার পরবর্তীতে নিজেদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ক্যামেরার সামনে দুজনে ফের রোম্যান্স করেন কি না!
E-Paper

