Vivaan Ghosh: মুখে লাগানো অক্সিজেনের নল, অস্ত্রোপচার ভিভানের, কী হয়েছে চিরসখা খ্য়াত অভিনেতার?

Vivaan Ghosh: টলিউডের জনপ্রিয় অভিনেতা ভিভান ঘোষ, যাঁকে দর্শক চেনেন 'চিরসখা' ধারাবাহিকের বুব্লাই হিসেবে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হাসপাতালের বেড থেকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। যা দেখে উদ্বিগ্ন অনুরাগীরা।

May 16, 2026, 08:30:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দার পরিচিত মুখ ভিভান ঘোষ। হালে ‘চিরসখা’ ধারাবাহিকে ‘বুব্লাই’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছে। কিন্তু পর্দার বুব্লাইয়ের আচমকা কী হলো? শুক্রবার নিজের প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করে ভিভান জানিয়েছেন যে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে।

মুখে লাগানো অক্সিজেনের নল, অস্ত্রোপচার ভিভানের, কী হয়েছে চিরসখা খ্য়াত অভিনেতার?
মুখে লাগানো অক্সিজেনের নল, অস্ত্রোপচার ভিভানের, কী হয়েছে চিরসখা খ্য়াত অভিনেতার?

অপারেশন থিয়েটার থেকে বার্তা:

ছবিতে ভিভানকে হাসপাতালের পোশাকে দেখা গিয়েছে। মুখে লাগানো অক্সিজেন মাস্ক। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব ঠিক আছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ... সকলের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’ ভিভানের এই পোস্টে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। টলিপাড়ার অনেক সহকর্মী এবং বন্ধুরাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রহস্যময় শারীরিক সমস্যা:

অস্ত্রোপচার সফল হলেও, ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বা কী ধরনের শারীরিক সমস্যার জেরে এই অপারেশন— তা নিয়ে অভিনেতা খোলসা করে কিছু জানাননি। আচমকা তাঁর এই ছবি দেখে ভক্তদের মনে উদ্বেগ দানা বাঁধলেও, ভিভানের ‘থাম্বস আপ’ ইশারা নিশ্চিত করেছে যে তিনি এখন সুস্থতার পথে।

পর্দায় বুব্লাইয়ের ম্যাজিক:

‘চিরসখা’ ধারাবাহিকে ভিভানের অভিনয় বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গত কয়েক বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম নির্ভরযোগ্য পার্শ্ব অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সুস্থ হয়ে তিনি কবে আবার শুটিং ফ্লোরে ফিরবেন, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁর অগুনতি অনুরাগী। রাহুল বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু পরবর্তী সময়ে প্রযোজনা সংস্থার পাশে দাঁড়িয়ে জনতার রোষের মুখে পড়েছিলেন ভিভান। এমনকী কাজ হারিয়েও (বন্ধ করা হয় চিরসখা) উগরে ছিলেন ক্ষোভ। পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে খানিক আশ্বস্ত হন অভিনেতা। তবে হাতে নতুন কাজ ছিল না ভিভানের। এর মাঝেই শারীরিক সমস্যার জেরে হাসপাতালে অভিনেতা।

অস্ত্রোপচারের পর আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। তবে মনের জোর আর হাসিমুখ নিয়ে ভিভান যে দ্রুত ফ্লোরে ফিরবেন, তা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More