Chitodini Tumi Je Amar Update: মেয়ের মা-বাবা হবে জীতু আর অপর্ণা! কী চমক আসতে চলেছে চিরদিনই-র শেষ পর্বে

হয়ে গিয়েছে চিরদিনই তুমি যে আমার-এর প্যাকআপ। শেষ পর্বের কী চমক অপেক্ষা করে আছে দর্শকদের জন্য, দেখে নিন। 

Updated on: May 18, 2026, 18:19:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেষ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর যাত্রা। রবিবার শেষ শ্যুটিং হয়ে গিয়েছে। স্বভাবতই বেশ মনখারাপ এই ধারাবাহিকের দর্শকদের। তবে এবার এল এক বিশেষ আপডেট। যা একটু হলেও হাসি ফোটাবে চিরদিনই-প্রেমীদের মুখে।

চিরদিনই তুমি যে আমার-এর শেষ পর্বে কী হতে চলেছে?
চিরদিনই তুমি যে আমার-এর শেষ পর্বে কী হতে চলেছে?

ইতিমধ্যেই দেখানো হয়েছে যে, প্রথম স্ত্রী রাজনন্দিনীর হত্যাকারী যে কিঙ্কর তা জেনে যায় আর্য। নিজের হাতেই গুলি চালায় কিঙ্করের উপর। এবার সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে যে, শিরিনের কোলে একটা ছোট্ট বাচ্চা। আর তাই জবাব দিয়েছে, শেষ এপিসোডে কী হতে চলেছে।

আপাতত মনে করা হচ্ছে যে, শিরিন থুরি অপর্ণার প্রেগন্যান্সি ও তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তানের মা-বাবা হওয়া দিয়েই শেষ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার-এ আর্য ও অপর্ণার পথচলা।

বেশ রমরমিয়েই হয়েছিল জি বাংলায় চিরদিনই তুমি যে আমার-এর পথচলা। অসম বয়সের প্রেম, পরজন্ম মিলিয়ে বেশ সুন্দর করে জমানো হয়েছিল ধারাবাহিকের গল্প। এমনকী, টিআরপি লিস্টে সেরা পাঁচে জায়গাও হত নিয়মিত। তবে আচমকাই ছন্দপতন। জীতু কমলের সঙ্গে ধারাবাহিকের প্রথম নায়িকা দিতিপ্রিয়া রায়ের সমস্যা শুরু হয়। দুজনের মধ্যে কোন্দল এমন একটা পর্যায়ে পৌঁছয় যে, দিতিপ্রিয়া ছেড়ে দেয় ধারাবাহিক। এরপরই ধীরে ধীরে কমতে শুরু করে টিআরপি। নতুন নায়িকা শিরিন এলেও, জীতু-অপর্ণার মেগার টিআরপি কমতে থাকে। মাসখানেক আগে নতুন সময়ে বিকেলের স্লটে পাঠিয়েও দেওয়া হয় চিরদিনই তুমি যে আমার-কে। তারপর আচমকাই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয় নির্মাতারা।

তবে চিরদিনই-র স্লটে কোন ধারাবাহিক আসবে, তা ঘোষণা করা হয়নি জি বাংলার তরফ থেকে। আপাতত চ্যানেলের তরফ থেকে দুটি ধারাবাহিক ঘোষণা করা হয়েছে, দুলারি আর সতীপীঠ কালিঘাট। দুলারি-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। এর আগে তাঁকে স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'র 'সোনা'র চরিত্রে দেখেছিলেন দর্শক।

অন্যদিকে ধারণা করা যাচ্ছে যে, ‘সতীপীঠ কালীঘাট’ তৈরি হতে চলেছে কালীঘাট মন্দির তৈরির গল্প নিয়ে। এখানেই দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। বেশ লম্বা সময় পর, ধর্মীয় বা ভক্তিমূলক সিরিয়াল আসতে চলেছে জি বাংলাতে।

এছাড়াও স্লট ঘোষণা হয়ে গিযেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের। জুন মাসের ১ তারিখেই আসছে এটি। মুখ্য চরিত্রে আছেন সোমা বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More