Sayan-Tamashri: ‘তুমি তো আমার চোখে আজীবন জয়ী…’, নির্বাচনী পরীক্ষায় বর, সাহস জোগালেন সায়ন ঘরণী
Sayan-Tamashri: মিছিলের ভিড়ে লাল আবির আর ঘরে তমশ্রীর বিশ্বাস, ভোটের ময়দানে সায়নের ‘পাওয়ার হাউস’ স্ত্রী। সায়নকে কী বার্তা বউয়ের?
২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণকে ঘিরে রাজ্য়জুড়ে উন্মাদনা তুঙ্গে। নীল বাড়ি দখলের লড়াইয়ে শেষমেশ কে জয়ী হবে, সেইদিকে চোখ সবার। ‘ভোটকাটুয়া’ থেকে শুরু করে ‘শূন্য’ নানা কটাক্ষ বারবার ঘিরে ধরেছে, তবে মহেশতলা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় হাল ছাড়ার পাত্র নন।

চব্বিশের লোকসভা ভোটে শিকে ছেঁড়েনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নতুন উদ্যমে ময়দানে তিনি। এই কঠিন রাজনৈতিক লড়াইয়ের নেপথ্যে যাঁর সমর্থন তাঁকে সবসময় শক্তি জোগায়, তিনি হলেন তাঁর স্ত্রী তমশ্রী দেবনাথ। বুধে সায়নের ভাগ্য নির্ধারণ করবে মহেশতলাবসী। আর তার আগেই স্বামীর জন্য হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিলেন তমশ্রী।
অসম লড়াইয়ের সঙ্গী:
ফেসবুকের দেওয়ালে সায়নের বিয়ের ছবি শেয়ার করে তমশ্রী লিখেছেন, ‘কালকের দিন তোমার হোক... অজস্র কমরেডদের ঘামে ভেজা, লাল রঙের প্রতিটা মিছিল সত্যি হোক।’ সায়নের লড়াকু মানসিকতাকে সম্মান জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘তুমি তো আমার চোখে আজীবন জয়ী, তবুও এই অসম লড়াইয়ে জেতাটা বড্ড জরুরি।’
লাল ঝাণ্ডার আবেগ:
তমশ্রীর এই পোস্টে ফুটে উঠেছে কেবল এক স্ত্রীর ভালোবাসা নয়, বরং একনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধার বিশ্বাস। তিনি বিশ্বাস করেন, মহেশতলার অলিগলিতে যে লাল ঝাণ্ডার মিছিল সায়ন নেতৃত্ব দিয়েছেন, তার প্রতিফলন ইভিএম-এ পড়বেই। পোস্টের শেষে তাঁর ছোট্ট কিন্তু বলিষ্ঠ বার্তা— ‘জয়ী হও কমরেড’। যা এখন নেটপাড়ায় বামপন্থী কর্মীদের কাছে দারুণ অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
জনসংযোগে তারকা দম্পতি:
সায়ন-তমশ্রী জুটি ইদানীং সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁদের সহজ-সরল জীবনযাপন আর মানুষের পাশে দাঁড়ানোর ছবি বারবার প্রশংসিত হয়েছে। ভোটের আগে এই ‘পাওয়ার কাপল’-এর রসায়ন মহেশতলার সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলবে, তা বোঝা যাবে নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই। তবে ভোট প্রচারে বরের সঙ্গে পা মিলিয়েছেন তমাশ্রীও। উত্তরবঙ্গের কন্যা তিনি। ২০২৪-এর গোড়াতেই আইনজীবী সায়নের সঙ্গে বিয়ে হয়েছিল তমাশ্রীর। ইঞ্জিনিয়ার তমাশ্রী এখন বহুজাতিক সংস্থার আইটি অ্যানালিস্ট। টিসিএসে কর্মরতা সায়ন ঘরণী। পাশাপাশি দুর্দান্ত ভরতনাট্টম ডান্সার।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


