Dev-Subhashree: কালোয় রং মিলান্তি শুভর সাথে! তবে নিজের ‘দাদাগিরি’র লুক রিপিট করলেন দেব, কেমন সাজ দেশু-র?

দাদাগিরি-র লুক রিপিট করলেন দেব। কালো গাউনে মোহময়ী শুভশ্রী। দেশু৭-এর ট্রেলার লঞ্চে কালোয় রং মিলান্তি প্রাক্তন জুটির।

Published on: Oct 9, 2026, 12:30:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পুজো আসতেই টলিপাড়ায় এখন ‘দেশু’ জুটিকে উদযাপনের আমেজ। বৃহস্পতিবার মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল ‘দেশু৭’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। নজরুল মঞ্চে আরও একবার একসঙ্গে দেব-শুভশ্রী। আর সেই অনুষ্ঠানে অল-ব্ল্যাক লুকে নজর কাড়লেন বাংলা ছবির অন্যতম চর্চিত অনস্ক্রিন জুটি— দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারের মাঝে বারবার চর্চায় উঠে এসেছে দেব-শুভশ্রীর প্রাক্তন প্রেম। এদিনও তার অন্যথা হল না। পাশাপাশি জোর চর্চা চলল, তাঁদের পোশাক নিয়েও।

কালোয় রং মিলান্তি শুভর সাথে! তবে নিজের ‘দাদাগিরি’র লুক রিপিট করলেন দেব, কেমন সাজ দেশু-র?
কালোয় রং মিলান্তি শুভর সাথে! তবে নিজের ‘দাদাগিরি’র লুক রিপিট করলেন দেব, কেমন সাজ দেশু-র?

শুভশ্রীর রয়্যাল ব্ল্যাক গাউনের পাশাপাশি ফ্যাশন সচেতন অনুরাগীদের আলাদা করে নজর কেড়েছে দেবের আউটফিট। কারণ, এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেবের পরনে দেখা মেলে ঠিক সেই একই পোশাক ও স্টাইলের, যা কিছুদিন আগেই ‘দাদাগিরি’-র মঞ্চে পরা অবস্থায় দেখা গিয়েছিল অভিনেতাকে!

কেমন ছিল দেবের সেই আইকনিক সাজ?

‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গুরু দায়িত্বে নিজের কাঁধে নেওয়ার দিন দেব হাজির হয়েছিলেন এক নিখাদ, ক্লাসিক অল-ব্ল্যাক ড্যাশিং লুকে। যেখানে তাঁর পরনে ছিল, একদম নিখুঁত ফিটিংয়ের অল-ব্ল্যাক ব্লেজার ও ট্রাউজার্স। ব্লেজারের বুকের বাম দিকে জ্বলজ্বল করছিল একটি অভিজাত গোল্ডেন ও হোয়াইট স্টাইলিশ ব্রোচ, যা তাঁর পুরো অল-ব্ল্যাক লুকে এনে দিয়েছিল এক শাহী টাচ।

ঠিক একই রকম রয়্যাল অ্যান্ড ক্লাসিক অবতারে শুভশ্রী ও পুরো ‘দেশু’ টিমের সঙ্গে ট্রেলার লঞ্চের মঞ্চে ধরা দিলেন টলিউডের ‘পর্দার নায়ক’। ব্লেজারের নিচে ছিল ম্যাচিং ব্ল্যাক টি-শার্ট এবং পায়ে চকচকে ব্ল্যাক ফরমাল জুতো।

দাদাগিরির লঞ্চে দেবের লুক
দাদাগিরির লঞ্চে দেবের লুক

শুভশ্রীর সঙ্গে কালারের টিউনিং:

অন্যদিকে দেবের পাশাপাশি শুভশ্রীও বেছে নিয়েছিলেন কালো অফ-শোল্ডার ভি-নেক ভেলভেট ড্রেস। কানে স্টাইলিশ গোল্ডেন ইয়াররিংস আর চুলে নিট স্লিক বান। দুজনকে পাশাপাশি দেখতে পেয়ে ভক্তদের দাবি— ‘এরা সত্যি মেড ফর ইচ আদার’।

এই ছবির সঙ্গেই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করছেন দেব। ট্রেলার লঞ্চের মঞ্চে ‘ছোট ভাই’ দেবের সমর্থনে হাজির হয়েছিলেন জিত। নাচে-গানে জমজমাট এদিনের অনুষ্ঠান। ছবিতে দেব-শুভশ্রী ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিকরা। কিছুদিন আগেই দেব দাবি করেছিলেন, তাঁর ছবি নিয়ে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, সে-সবের মাঝে ভালো সাড়া ফেলেছে ছবির ট্রেলার।

‘দেশু’-র গ্র্যান্ড ট্রেলার প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া, আর তার সঙ্গেই ট্রেলার লঞ্চের মঞ্চে দেব-শুভশ্রীর এই দুর্দান্ত ফ্যাশন স্টেটমেন্ট নিঃসন্দেহে অনুরাগীদের কাছে এক বাড়তি পাওনা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More