Bigg Boss Bangla: ‘চুপ শালা গরিব’ বিতর্কের মাঝেই বিগ বস থেকে বিদায় অ্যালেক্সের, রবিতে বাদ সায়ক?
ভাষাগত ব্যাবধানই কি কাল হল অ্যালেক্সের বিগ বস জার্নিতে? শনিতে বিদায় নিলেন আইরিশ সুন্দরী। রবিবার বাদ পড়তে চলেছেন সায়ক, চর্চা তেমনটাই।
ছোট পর্দার বহুল চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকে বিদায় নিলেন বিদেশিনি প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর ওরফে অ্যালেক্স। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো থেকে এভিক্ট হয়ে যান তিনি। তবে চলতি সপ্তাহে এখানেই শেষ নয়, জানা যাচ্ছে হতে চলেছে জোড়া এভিকশন (Double Eviction)। শনিবার অ্যালেক্সের বিদায়ের পর বর্তমানে ডেঞ্জারজোনে রয়েছেন সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল এবং দীপেন্দু বিশ্বাস। জোর জল্পনা, রবিবারই ঘর থেকে বাদ পড়তে চলেছেন সায়ক। অন্যদিকে, শোয়ে নতুন উত্তাপ ছড়াতে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করছেন অভিনেতা সৌরভ দাস।

‘চুপ শালা গরিব’ বিতর্ক ও অ্যালেক্সের বিদায়
বিগ বসের ঘর থেকে অ্যালেক্সের নিষ্ক্রান্তির পর যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তা হলো তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য— ‘চুপ শালা গরিব’ বা ‘চুপসানো গরিব’। সহ-প্রতিযোগী রাজবীরকে উদ্দেশ্যে করা এই মন্তব্যটি ঘিরে সোশাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে।
সৌরভ গঙ্গোপাধ্যায় যখন এই মন্তব্যের বিষয়ে অ্যালেক্সকে প্রশ্ন করেন, তখন তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন। অ্যালেক্স জানান, তিনি রাজবীরকে আর্থিকভাবে ‘গরিব’ বলতে চাননি, বরং মনের দিক থেকে বা ভাবনার দিক থেকে ‘গরিব’ বোঝাতে চেয়েছিলেন।
ভাষাগত সীমাবদ্ধতাই কাল হল?
তবে বিতর্কের আড়ালে অ্যালেক্সের ভাষাগত দিকটিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। প্রথম থেকেই বিগ বসের ঘরে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় অ্যালেক্সের সবচেয়ে বড় বাধা ছিল বাংলা ভাষা। পুরোপুরি সাবলীল না হওয়ায় নিজের মনের অনুভূতি, যুক্তি বা আবেগ প্রকাশে তাঁকে প্রতিনিয়ত সঠিক শব্দের সন্ধান করতে হয়েছে।
বিগ বসের মতো মনস্তাত্ত্বিক খেলায় যোগাযোগই যেখানে মূল হাতিয়ার, সেখানে ভাষার এই দেওয়াল অ্যালেক্সকে শুরু থেকেই কিছুটা আলাদা ও বিচ্ছিন্ন করে রেখেছিল। ২১ দিনের এই দীর্ঘ যাত্রায় তিনি অনেক সময় যা বোঝাতে চেয়েছেন, তা সঠিকভাবে পৌঁছায়নি; আবার অনেক ক্ষেত্রে ভুল শব্দ চয়নের ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অবশেষে বিগ বসের ঘর থেকে বিদায় নিলেন আইরিশ সুন্দরী।
হয়তো মুহূর্তের উত্তেজনা, ভুল শব্দের ব্যবহার কিংবা নিজেকে ঠিকমতো প্রকাশ করতে না পারার খেসারত দিতে হলো তাঁকে। শেষ পর্যন্ত এই অনভিপ্রেত বিতর্কের ছায়া মাথায় নিয়েই বিগ বসের ঘর থেকে সমাপ্তি ঘটল অ্যালেক্সের যাত্রার।
এখন দেখার বিষয়, রবিবারের পর্বে সায়কের বিদায় এবং সৌরভ দাসের ওয়াইল্ড কার্ড এন্ট্রি বিগ বসের ঘরের সমীকরণ কতটা বদলে দেয়!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


