ফরহা খানের রাঁধুনির পা ছুঁয়ে প্রণাম সাইরাসের, কিছুদিন আগে দিলীপকে ফ্রড বলেন কমেডিয়ান

নিজের ভুল শুধরে দিলীপকে বুকে টানলেন সাইরাস। ফারহার কুক দিলীপকে ফ্রড বললেও এবার নিজের ভুল শুধরে নিলেন। 

Published on: Nov 21, 2026, 11:00:54 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কিছুদিন আগেই নিজের পডকাস্টে পরিচালক ফরহা খান-এর রাঁধুনি তথা ইউটিউব ভ্লগের জনপ্রিয় মুখ দিলীপ-কে ‘ফ্রড’ বলে কটাক্ষ করেছিলেন সঞ্চালক ও কমেডিয়ান সাইরাস ব্রোচা। এমনকী দিলীপকে তাঁর একেবারেই পছন্দ নয় বলেও প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। তবে সেই ঘটনার এক মাসেরও বেশি সময় পর একেবারে অন্য ছবি দেখা গেল! ফরহা খানের সাম্প্রতিক একটি ইউটিউব ভ্লগে সোজা সাইরাসের বাড়িতে গিয়ে হাজির হন স্বয়ং ফরাহ এবং দিলীপ। আর তারপর সাইরাসের সেই ‘কৈফিয়ত’ ও দিলীপকে জড়িয়ে ধরার দৃশ্য এখন নেটপাড়ায় বেশ চর্চায় রয়েছে।

ফরহা খানের রাঁধুনির পা ছুঁয়ে প্রণাম সাইরাসের, কিছুদিন আগে দিলীপকে ফ্রড বলেন কমেডিয়ান
ফরহা খানের রাঁধুনির পা ছুঁয়ে প্রণাম সাইরাসের, কিছুদিন আগে দিলীপকে ফ্রড বলেন কমেডিয়ান

ফরহার ভ্লগে সাইরাসের বাড়িতে এন্ট্রি এবং দিলীপের মাটন নিয়ে হাজির হওয়া:

ফারহা-র প্রকাশিত সেই ভ্লগে দেখা গিয়েছে, সাইরাসের বাড়িতে ঢোকার আগেই ফরাহ চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমি ওকে দেখে নেব। সাইরাস, তুমি বলেছ দিলীপকে তোমার পছন্দ নয়। শুধু আমিই একথা বলতে পারি; অন্য কেউ নয়।’

এরপর সাইরাস দরজা খুলে ফারহাকে জড়িয়ে ধরার পর সোজা এগিয়ে যান দিলীপের দিকে। হাসিমুখে দিলীপের পা ছুঁয়ে প্রণাম করেন সাইরাস, তারপর তাঁকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। কোরিওগ্রাফার-পরিচালক জানান, সাইরাসের আগের সেই মন্তব্য শুনে নাকি ভীষণ ‘হৃদয় ভেঙে গিয়েছিল’ দিলীপের! আর সেই কারণেই সাইরাসের জন্য নিজ হাতে স্পেশাল মটন রান্না করে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি।

‘সবটাই এআই-এর কারসাজি!’— সাফাই সাইরাসের:

নিজের পূর্বের মন্তব্য নিয়ে সাইরাসকে যখন প্রশ্ন করা হয়, তখন স্বভাবসুলভ রসিকতায় তিনি সমস্ত দায় চাপিয়ে দেন প্রযুক্তির ঘাড়ে! ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টিপে সাইরাস বলেন, ‘এই সমস্ত ঘটনা ঘটেছে এআই (AI)-এর জন্য। আমি কিচ্ছু বলিনি।’

পরে অবশ্য নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সাইরাস জানান, তাঁর পডকাস্টে অতিথি হিসেবে আসা কমেডিয়ান শান্তনু আনাম যখন বারবার দিলীপের প্রশংসা করছিলেন, তখন অতিরিক্ত প্রশংসায় বোর হয়েই তিনি ওই মন্তব্য করে বসেছিলেন।

ঠিক কী বলেছিলেন সাইরাস? এবং দিলীপের অতীতের গল্প:

এর আগে ‘সাইরাস সেজ’ (Cyrus Says) পডকাস্টে শান্তনু আনামের সঙ্গে কথা বলার সময় সাইরাস বলেছিলেন, ‘আমার ওই লোকটাকে একদম পছন্দ নয়। ও আমাকে বিরক্ত করে। এখন ও সারাক্ষণ অভিনয় করে। প্রথম দু’বার ভালো ছিল; নতুবা আমার কাছে ওকে একটা ফ্রড বলে মনে হয়। আমার মনে হয় ফরাহ ওকে লাইন শিখিয়ে দেয় আর ও সেটাই বলে। মাঝে মাঝে আমার মনে হয় ওর মন সেখানে থাকে না। ও ওভাররেটেড।” যদিও সেই সময় শান্তনু এর প্রতিবাদ করে বলেছিলেন, দিলীপ অত্যন্ত মিষ্টি ও ভালোবাসার মানুষ।’

উল্লেখ্য, ফারহা খানের আগের একটি ভ্লগ থেকেই জানা গিয়েছিল যে, অতীতে দিল্লির একটি জায়গায় মাত্র ৩০০ টাকা বেতনে কাজ শুরু করেছিলেন দিলীপ। পরবর্তীতে তারকার বাড়িতে মাসিক ২০,০০০ টাকা বেতনে কাজ শুরু করলেও, ফারহার ইউটিউব চ্যানেল জনপ্রিয় হওয়ার পর থেকে তাঁর বেতন যেমন বহুলাংশে বেড়েছে, তেমনই ইউটিউব ভ্লগের জন্য তিনি আলাদা পারিশ্রমিকও পান।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।