Dadagiri 10: '১মবার ভোট দেওয়ার পর মহিলা কী খেতে পারে, যা পুরুষ আইনত পারে না', দেবের গুগলিতে হাঁ তরুণী! উত্তর জানেন?

আইনত মেয়েরা কী এমন খেতে পারে ১৮ বছর বয়সে যা পুরুষ পারে না! দেবের গুগলিতে বিদ্ধ দেবস্মিতা। সঠিক উত্তর জানা আছে? 

Published on: Aug 21, 2026, 11:30:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-র মঞ্চে সৌরভের বদলি হিসাবে দেব কতটা সফল তা বিতর্কিত বিষয়, তবে নিজের একশো শতাংশ উজার করে দিচ্ছেন নায়ক তা স্পষ্ট। দাদাগিরির মজার মজার গুগলি প্রতিযোগীদের কালঘাম ছোটায়। সম্প্রতি সেরকমই এক মজার গুগলির মুখোমুখি হয়েছিলেন সঙ্গীতশিল্পী দেবস্মিতা। অজস্র ভাষায় গান গেয়ে দর্শকদের মন জয় করলেও দেবের ধাঁধার আসল মর্ম উদ্ধার করতে পুরোপুরি ব্যর্থ হন তিনি।

'১মবার ভোট দেওয়ার পর মহিলা কী খেতে পারে, যা পুরুষ আইনত পারে না', দেবের গুগলিতে হাঁ তরুণী! উত্তর জানেন?
'১মবার ভোট দেওয়ার পর মহিলা কী খেতে পারে, যা পুরুষ আইনত পারে না', দেবের গুগলিতে হাঁ তরুণী! উত্তর জানেন?

কী ছিল সেই গুগলি ও মঞ্চের পরিস্থিতি?

দেব প্রশ্ন করেছিলেন: ‘প্রথমবার ভোট দেওয়ার পর মহিলারা আইনত কী খেতে পারে, যা পুরুষরা পারে না?’ প্রশ্ন শুনে সম্পূর্ণ ভ্যাবাচ্যাকা খেয়ে যান দেবস্মিতা।

দেবস্মিতাকে চ্যালেঞ্জ জানিয়ে আসরে নামেন অপর প্রতিযোগী, অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি পুরুষ সাঁতারু প্রশান্ত কর্মকার। তিনি লজিক লাগিয়ে উত্তর দেন— ‘শাদি কা লাড্ডু’।

প্রশান্ত ব্যাখ্যা করেন, ১৮ বছর বয়সে একজন নারী যেমন প্রথমবার ভোট দিতে পারেন, তেমনই আইনত তাঁর বিয়ের বয়সও হয়ে যায়। কিন্তু একজন পুরুষ ১৮ বছরে ভোট দেওয়ার অধিকার পেলেও তাঁর আইনি বিয়ের বয়স ২১ বছর।

হুবহু উত্তর না হলেও লজিক একদম নির্ভুল থাকায় সহৃদয় দেব প্রশান্তকে পুরো ১২ পয়েন্ট উপহার দেন! পরে দেবস্মিতা উত্তর হিসেবে ‘আইবুড়ো ভাত’-এর কথা স্বীকার করে নেন। দেব জানান, বাঙালিরা বিয়ের আগে কী খায়? তখন দেবস্মিতা জবাব দেন, আইবুড়ো ভাত। দেব বলেন, হ্যাঁ, যেমনটা দাদা বলল মেয়েরা ১৮য় বিয়ে করে। ১৮-য় ভোট দেয়। কিন্তু ছেলেরা সেটা পারে না। তাই ১৮ বছরে ভোট দিতেও ছেলেরা আইবুড়ো ভাত খেতে পারবে না।'

নেটপাড়ার পাল্টা প্রশ্ন: ‘দেবদা আপনি কবে আইবুড়ো ভাত খাবেন?’

মঞ্চে ১৮ বছর বয়সে মেয়েদের বিয়ের বয়স ও ‘আইবুড়ো ভাত’ খাওয়ার গল্প দেব সহজভাবে বুঝিয়ে দিলেও, ঘটনাটি ছড়িয়ে পড়তেই চর্চায় উঠে এসেছেন দেব নিজে। ৪৩ বছর বয়সী এই মেগাস্টার এখনও ছাদনা তলায় যেতে রাজি নন। দীর্ঘ দিন ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করলেও বিয়ের মণ্ডপ থেকে নিজেদের দূরেই রেখেছেন এই চর্চিত জুটি। ফলে রিল থেকে রিয়েল— নেটনাগরিকদের একটাই প্রশ্ন, ‘সবাইকে তো আইবুড়ো ভাতের লজিক শেখালেন, আপনি নিজে কবে আইবুড়ো ভাত খাচ্ছেন দেবদা?’

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More