Dadagiri Update: সারেগামাপা’ শেষ, দেবের ‘দাদাগিরি’ শুরুর দিনক্ষণ ফাঁস করল আবির, সৌরভকে চ্যালেঞ্জ নায়কের

Dadagiri Update: দাদাগিরির অফিশিয়াল প্রোমোতে তারিখ না জানানো হলেও, সারেগামাপার গ্র্যান্ড ফিনালের রাতে আবির চট্টোপাধ্যায় দেব সঞ্চালিত শো চালুর দিনক্ষণ স্পষ্ট করে দেন।

Published on: Jun 29, 2026, 11:30:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার পর্দায় এবার এক মস্ত বড় ঐতিহাসিক রদবদল ঘটতে চলেছে। রবিবার শেষ হলো ‘সারেগামাপা ২০২৫-২৬’-এর সফর। আর সেই গ্র্যান্ড ফিনালের মঞ্চেই জল্পনায় সিলমোহর দিয়ে মেগা ঘোষণা করলেন সঞ্চালক আবির চট্টোপাধ্যায়। জানালেন কবে থেকে শুরু হবে দেব সঞ্চালিত দাদাগিরি।

সারেগামাপা’ শেষ, দেবের ‘দাদাগিরি’ শুরুর দিনক্ষণ ফাঁস করল আবির, সৌরভকে চ্যালেঞ্জ
সারেগামাপা’ শেষ, দেবের ‘দাদাগিরি’ শুরুর দিনক্ষণ ফাঁস করল আবির, সৌরভকে চ্যালেঞ্জ

টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri) ফিরছে ছোট পর্দায়, তবে এবার এক বিরাট চমক নিয়ে। ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে এবার সঞ্চালকের আসনে প্রথমবার দেখা যাবে টলিউডের সুপারস্টার দেব (Dev)-কে। কারণ স্টার জলসার বিগ বস হোস্ট করার চ্যালেঞ্জ নিয়ে দাদাগিরি থেকে সরেছেন সৌরভ।

চ্যানেলের তরফ থেকে অফিশিয়াল প্রোমো প্রকাশ করা হলেও সেখানে এই রিয়ালিটি শো শুরুর তারিখ গোপন রাখা হয়েছিল। কিন্তু সারেগামাপা-র ফিনালের রাতেই আবির জানিয়ে দিলেন ঠিক কবে থেকে শুরু হচ্ছে নতুন সিজনের এই ‘দাদাগিরি’। গ্র্য়ান্ড প্রিমিয়ারের শ্যুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন দেব। এইবারের ট্যাগলাইন- ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’।

আগামী সপ্তাহ থেকেই ‘দাদাগিরি’র প্রিমিয়ার!

এতদিন ধরে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ‘সারেগামাপা’ শেষ হওয়ার পর জি বাংলার ওই প্রাইম স্লটে কোন শো আসতে চলেছে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবির চট্টোপাধ্যায় ফিনালের মঞ্চে জানান, সারেগামাপা-র সফর শেষ, আগামী সপ্তাহ থেকেই প্রিমিয়ার হতে চলেছে দাদাগিরির। অর্থাৎ, ‘সারেগামাপা’-র ছেড়ে যাওয়া উইকেন্ডের জায়গাটি এবার পুরোপুরি দখল করতে চলেছে দেবের ‘দাদাগিরি’।

সৌরভের জুতোয় পা গলিয়ে কতটা সফল হবেন দেব?

বাঙালির কাছে ‘দাদাগিরি’ মানেই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফুরন্ত গুগলি, আর দারুণ ব্যক্তিত্ব। সৌরভ ছাড়া অন্য কাউকেই এই মঞ্চে কল্পনা করা অনুরাগীদের পক্ষে বেশ কঠিন ছিল। তবে এবার সেই চেনা মঞ্চে ছক্কা হাঁকাতে আসছেন খোদ ‘প্রধান’ স্টার দেব।

সৌরভের তৈরি করা সেই আকাশছোঁয়া জনপ্রিয়তার মাপকাঠি ও টিআরপি (TRP)-র চাপ সামলে দেব সঞ্চালক হিসেবে দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারেন, এখন সেটাই টলিউড তথা টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দেখার বিষয়।

জি বাংলার নন-ফিকশনে বিরাট রদবদল এসেছে। সোমবার, ২৯শে জুন থেকে শুরু হচ্ছে দিদি নম্বর ১ সিজন ১০। যা রচনার বদলে সঞ্চালনা করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বদলে গিয়েছে রান্নাঘরের হোস্টও। এবার দায়িত্বে শাশুড়ি-বউমা জুটি। অর্থাৎ শাশুড়ি রূপী বিশ্বনাথ বসু এবং বউমা রিখিয়া। বদলাতে চলেছে দাদাগিরিও। নতুন রূপে দাদাগিরি দেখতে এক্সাইটেড দেব ভক্তরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More