যাকে ছাড়া পুরীর মন্দিরে উঠবে না ধ্বজা, সেই নূরসিংহ এলেন ‘দাদাগিরি’তে দেবের জন্য আনলেন বিশেষ উপহার

পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ধ্বজা পাল্টানোর নিয়ম রয়েছে। খুব অস্বাভাবিকভাবে পুরীর অন্য সমস্ত মন্দিরের ধ্বজা বাতাসের অনুকূলে বইলেও পুরীর মন্দিরের এই ধ্বজা সম্পূর্ণ বিপরীত দিকে ওড়ে। বহু বছর ধরে একটি নির্দিষ্ট বংশের পুরুষেরা নিয়ম মেনে এই কাজ করে থাকেন।

Published on: Oct 1, 2026, 16:00:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ধ্বজা পাল্টানোর নিয়ম রয়েছে। খুব অস্বাভাবিকভাবে পুরীর অন্য সমস্ত মন্দিরের ধ্বজা বাতাসের অনুকূলে বইলেও পুরীর মন্দিরের এই ধ্বজা সম্পূর্ণ বিপরীত দিকে ওড়ে। বহু বছর ধরে একটি নির্দিষ্ট বংশের পুরুষেরা নিয়ম মেনে এই কাজ করে থাকেন।

নূরসিংহ দেবের জন্য আনলেন বিশেষ উপহার
নূরসিংহ দেবের জন্য আনলেন বিশেষ উপহার

এই মুহূর্তে পুরীর মন্দিরে ধ্বজা উড়ানোর দায়িত্ব যার কাঁধে, তিনি হলেন নূরসিংহ মহাপাত্র। যে মানুষটির হাত ধরে প্রতিদিন জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা উত্তোলন করা হয়, তিনি এবার দাদাগিরির মঞ্চে এসে বলবেন পুরীর মন্দিরের নানান অজানা কথা।

আরও পড়ুন: সোহিনী-আলেকজান্দ্রার সঙ্গে রিইউনিয়ন সায়কের, বিগ বস নিয়ে কী কথা হলো তিনজনের?

তবে দাদাগিরির মঞ্চে নূরসিংহ কিন্তু খালি হাতে আসেন নি, স্বয়ং জগন্নাথ দেবকে স্পর্শ করে আনা মহাপ্রসাদ এবং জগন্নাথ দেবের একটি ছোট্ট মূর্তি এনেছেন তিনি। এছাড়াও তিনি এনেছেন জগন্নাথদেবের আশীর্বাদ ধন্য উত্তরীয়।

নূরসিংহ- র উপস্থিতিতে যেন দাদাগিরির মঞ্চের পরিবেশ যেন এক মুহূর্তে পাল্টে যায়। চারিদিকে শুধুই শোনা যায় জয় জগন্নাথ ধ্বনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর কমেন্ট বক্সেও ওঠে জয় জগন্নাথ ঝড়।

আরও পড়ুন: 'এখনও রাতে ঘুমোতে পারি না', কোন ভয় তাড়া করে মিমিকে?

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবার সঙ্গে পুরীর মন্দিরে পুজো দিতে দেখা যায় দেবকে। দূর্গাপুজোয় মুক্তি পাবে ‘দেশু ৭'। ছবির সাফল্য কামনা করতেই তিনি বাবাকে নিয়ে যান পুরীর মন্দিরে। দেবের পুরীধাম দর্শনের পরেই এবার খোদ মহাপ্রভুর স্থান থেকে আগমন হল সেই বিশেষ ব্যক্তির, যাকে ছাড়া পুরীর মন্দির একেবারেই অচল।