‘দাদাগিরি’র সেটে ভূত? ভূতের মুখে দেব নাম! ‘হে ভগবান’, ভয়ে ভয়ে বললেন সঞ্চালক

নতুন বাংলা নতুন দাদাগিরির নতুন সঞ্চালক দেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দেব এগিয়ে নিয়ে চলেছেন এই জনপ্রিয় অনুষ্ঠানটি। শুরুর দিকে দেবের সঞ্চালনা নিয়ে একাধিক প্রশ্ন থাকলেও দিন যত এগোচ্ছে, দেব নিজেকে প্রমাণ করছেন একজন ভালো সঞ্চালক হিসেবে।

Published on: Oct 24, 2026, 20:00:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

নতুন বাংলা নতুন দাদাগিরির নতুন সঞ্চালক দেব। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দেব এগিয়ে নিয়ে চলেছেন এই জনপ্রিয় অনুষ্ঠানটি। শুরুর দিকে দেবের সঞ্চালনা নিয়ে একাধিক প্রশ্ন থাকলেও দিন যত এগোচ্ছে, দেব নিজেকে প্রমাণ করছেন একজন ভালো সঞ্চালক হিসেবে। তবে এবার দাদাগিরির মঞ্চে যা হলো তাতে ভয় পেয়ে গেলেন খোদ দেব।

ভূতের মুখে দেব নাম! দাদাগিরির সেটে ভূত?
ভূতের মুখে দেব নাম! দাদাগিরির সেটে ভূত?

দাদাগিরির নতুন প্রমো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জি বাংলার পর্দায় যেখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রবাসীর হয়ে খেলতে এসেছেন এক প্রতিযোগী যিনি ভূত বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে তিনি ভূত নিয়ে পড়াশোনা করছেন এবং চর্চা করছেন। ভূতের গবেষণায় যা লাগে সেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও তিনি নিয়ে এসেছেন দাদাগিরির মঞ্চে।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

দেবের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করেই তিনি বলে ওঠেন, ‘এই যন্ত্র বন্ধ করে দিই। এখানে এটা কেন সিগন্যাল দিচ্ছে বুঝতে পারছি না। এমন হওয়ার কথা নয়।’ এই কথা শুনে উপস্থিত সকলে ভয় পেয়ে যান। দেব বলে ওঠেন, ‘আমাদের কি ভয় পাওয়ার কিছু আছে।’

দেবের এই মন্তব্য শুনে ওই ব্যক্তি ওই যন্ত্রের কাছে যান এবং জিজ্ঞাসা করেন, ‘এখানে কি কেউ আছে।’ উল্টো দিক থেকে অস্পষ্ট ভাবে ভেসে ওঠে একটি গলা, যে বলে ওঠে ‘হ্যাঁ।’ এরপরই ওই ব্যক্তি প্রশ্ন করেন, ‘আপনি জানেন আপনার সামনে যে দাঁড়িয়ে আছেন তার নাম কি।’ খুব অস্পষ্টভাবে শোনা যায়, ‘দেব।’

পুরো ঘটনাটি সকলে সামনেই ঘটে। দেব রীতিমতো হকচকিয়ে যান। তিনি বলেন, ‘আপনারা তো সবাই চলে যাবেন কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে। আমার কি হবে।’ এই স্পেশাল এপিসোডটি দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় দাদাগিরি অনুষ্ঠানের দিকে।

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিছু কিছু ব্যক্তি নিজের ভয় প্রকাশ করেছেন কেউ আবার কটাক্ষ করেছেন। একজন লেখেন, ‘উনি বোধহয় সৌরভ গাঙ্গুলীর আত্মা।’ কেউ আবার লেখেন, ‘মনে হয় কোন পুরনো ফ্যান।’ কেউ কেউ আবার এপিসোডটি কবে সম্প্রচারিত হবে সেই প্রশ্ন রেখেছেন কমেন্ট বক্সে।