আগামী ১৮ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন অভিনীত ডাক্তার কাকু। এই ছবিতে এক বাবা ছেলের আদর্শগত পার্থক্যের কথা তুলে ধরবেন পরিচালক। পাভেল পরিচালিত ডাক্তার কাকুর ছবির ট্রেলার প্রকাশ্যে এলো এবার।
আগামী ১৮ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন অভিনীত ‘ডাক্তার কাকু’। এই ছবিতে এক বাবা ছেলের আদর্শগত পার্থক্যের কথা তুলে ধরবেন পরিচালক। পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’র ছবির ট্রেলার প্রকাশ্যে এলো এবার।
প্রকাশ্যে ‘ডাক্তার কাকু’- র ট্রেলার
ট্রেলার প্রসঙ্গে
ডাক্তার কাকু সিনেমাটি মূলত তৈরি একজন আদর্শবান ডাক্তারের গল্প নিয়ে যার আদর্শে অনেকে বড় হলেও তার নিজের ছেলের আদর্শ তার থেকে একেবারেই আলাদা। টাকার থেকে বেশি মানুষকে গুরুত্ব দিয়েছেন ডাক্তার কাকু কিন্তু তার ছেলে বাবার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করলেও তার স্বপ্নের ধরন একেবারে অন্যরকম।
এই গোটা ছবিতে শুধুমাত্র নীতিগত পরিবর্তনের জন্য বাবা ছেলের মধ্যে তৈরি হওয়া দূরত্বের গল্প দেখানো হবে। শুধু তাই নয়, এই সমাজে প্রতিনিয়ত যেভাবে দুর্নীতি ঘটে চলেছে শিক্ষা নিয়ে তার মুখোশও খোলা হবে এই ছবির মাধ্যমে।
মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং, কোটি কোটি টাকার বিনিময়ে যে প্রশ্নপত্র বিক্রি হয়, এই প্রশ্নপত্র পরেই এক ছাত্র ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চাই কিন্তু ডাক্তার কাকুর আদর্শ তাতে সায় দেয় না। এই দুইয়ের সংঘাতে ঘটতে থাকা এক অসম্ভব সুন্দর গল্প নিয়েই আসতে চলেছে ডাক্তার কাকু।
প্রসেনজিৎ এবং ঋদ্ধি ছাড়া ছবিতে অভিনয় করবেন রজতাভ দত্ত, এনা সাহা, পরিচালক পাবেন নিজেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো এনা শুধুমাত্র এই ছবির অভিনেত্রী নয় বরং তিনি এই ছবির প্রযোজকও বটে।