'যেভাবে আপনারা পাশে দাঁড়িয়েছেন', উত্তরাখণ্ড বিতর্কের পর প্রথম মুখ খুললেন দালের
বিগত বেশ কিছু দিনে সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার উঠে এসেছে সঙ্গীত শিল্পী দালের মেহেন্দির নাম। উত্তরাখণ্ডে একটি অনুষ্ঠানে তিনি গান গাইতে উঠেছিলেন কিন্তু মন্ত্রী সুবোধ ইনিয়াল মঞ্চে উঠে দালের মেহেন্দিকে গান গাইতে মানা করেন এবং মঞ্চ ছেড়ে চলে যেতে বলেন।
বিগত বেশ কিছু দিনে সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার উঠে এসেছে সঙ্গীত শিল্পী দালের মেহেন্দির নাম। উত্তরাখণ্ডে একটি অনুষ্ঠানে তিনি গান গাইতে উঠেছিলেন কিন্তু মন্ত্রী সুবোধ ইনিয়াল মঞ্চে উঠে দালের মেহেন্দিকে গান গাইতে মানা করেন এবং মঞ্চ ছেড়ে চলে যেতে বলেন।

মন্ত্রীর অভিযোগ অনুযায়ী, দালের মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি একেবারেই গান গাইতে পারছিলেন না। সঙ্গীত শিল্পীর আচরণ নিয়ম প্রশ্ন তুলেছিলেন মন্ত্রী এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। এই গোটা ঘটনায় অনেকেই কথা বললেও এবার প্রথম দালের মেহেন্দি নীরবতা ভাঙলেন, বিবৃতি প্রকাশ করলেন ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: ছয় বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’, কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক
কী বললেন দালের?
তিনি লিখেছেন, ‘বছরের পর বছর ধরে আমি আমার সঙ্গীতের মাধ্যমে এবং প্রতিটি মঞ্চে দাঁড়িয়ে অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু সম্প্রতি আমি যা অনুভব করেছি, তা আমাকে এমনভাবে স্পর্শ করেছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমার হয়ে কথা বলেছেন, আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন এবং আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমার কাছে এর অর্থ কী, তা আমি পুরোপুরি প্রকাশ করতে পারব বলে মনে হয় না।’
দালের তাঁর ভাই ও গায়ক মিকা সিংয়ের কথা বিশেষভাবে উল্লেখ করে লিখেছেন, ‘এই সময়ে আমার পরিবারই আমার সবচেয়ে বড় শক্তি। আমার ভাই মিকা এক অপ্রতিরোধ্য শক্তির মতো আমার পাশে দাঁড়িয়েছে।’
দালের মেহেন্দি বিতর্ক সম্পর্কে
রবিবার রাতে উত্তরাখণ্ডের নিউ তেহরিতে সিদ্ধপীঠ মা কুঞ্জাপুরী পর্যটন ও উন্নয়ন মেলায় গায়ক দালের মেহেন্দি গান গাইছিলেন। গান গাওয়ার মাঝপথে উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল মঞ্চেই তাঁকে বাধা দেন এবং তিরস্কার করেন। মন্ত্রী গায়কের আচরণের সমালোচনা করে বলেন, ‘আপনি তো কথাই বলতে পারেন না, তাহলে গান গাইবেন কী করে?’, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে গায়ক মদ্যপ ছিলেন। এরপর ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?
পরে, এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুবোধ ব্যাখ্যা করেন কেন তিনি দালেরকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন। তিনি বলেন, ‘উনি একজন বড় শিল্পী। একজন বড় শিল্পী যদি তাঁর শিল্পের প্রতি সুবিচার না করেন, মঞ্চে তাঁকে দিশেহারা মনে হচ্ছিল এবং তিনি ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। এছাড়া, তিনি শুধু তাঁর গানের সাথে লিপ-সিঙ্ক করছিলেন। আমি তাঁকে বলেছিলাম যে তিনি একজন বড় শিল্পী এবং তাঁর নিজের শিল্পের প্রতি সুবিচার করা উচিত; তাঁকে এসে পারফর্ম করার জন্য ৩৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল , কিন্তু তিনি গানই গাইছিলেন না। তাই, আমি আমার অসন্তোষ প্রকাশ করেছিলাম।’
এই ঘটনার পর দালেরের ভাই ও সহশিল্পী মিকা সিং এবং আরও বেশ কয়েকজন তারকা গায়ককে অসম্মান করার জন্য মন্ত্রীর সমালোচনা করেছেন। মিকা আরও বলেন যে, অনুষ্ঠান চলাকালীন দালের অসুস্থ ছিলেন। এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য মন্ত্রীর হয়ে কথা বলেন ও দালেরের নাম উল্লেখ না করেই তাঁকে সমালোচনা করেন।
E-Paper

