Darshana Banik: হাসপাতালে ভর্তি দর্শনা, হঠাৎ কী হল অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?
Darshana Banik: হাসপাতালে ভর্তি অভিনেত্রী দর্শনা বণিক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন কেমন আছেন অভিনেত্রী? কবে ফিরবেন বাড়ি?
Darshana Banik: হাসপাতালে ভর্তি অভিনেত্রী দর্শনা বণিক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন কেমন আছেন অভিনেত্রী? কবে ফিরবেন বাড়ি?
হাসপাতালে ভর্তি দর্শনা, হঠাৎ কী হল অভিনেত্রীর?
দর্শনার শারীরিক সুস্থতার আপডেট দিতে গিয়ে সৌরভ দাস t৯ বাংলাকে বলেন, ‘এখন দর্শনা অনেকটাই ভালো আছে। তবে আপাতত ও হাসপাতালেই রয়েছে। আগামীকাল বাড়ি ফিরে আসবে। পেটে সংক্রমণ হওয়ার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছুদিন ধরে জ্বরও হয়েছিল, তাই দেরি না করে হাসপাতালে ভর্তি করানো সিদ্ধান্ত নেওয়া হয়।’
সৌরভের কথায়, কিছুদিন আগেই তাঁর মায়ের অপারেশন হয়, তারপরই দর্শনার শরীর খারাপ। সব মিলিয়ে খুব স্বাভাবিকভাবেই বাড়ির সকলে ভীষণ টেনশনে ছিলেন। এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো।
প্রসঙ্গত, দর্শনা যেমন একদিকে ব্যস্ত ছিলেন নিজের অভিনয় নিয়ে তেমন অন্যদিকে সৌরভ এখন ভীষণ ব্যস্ত অভিমান নিয়ে। তবে এই ব্যস্ততার কিছুটা ছন্দপতন ঘটেছে দর্শনার অসুস্থতার জন্য। তবে স্ত্রী বাড়ি ফিরে এলে আবার জোর কদমে চলবে কাজ, কারণ ‘অভিমান’ মুক্তি পেতে আর বেশি দেরি নেই।
অন্যদিকে গত ২২ মে মুক্তি পেয়েছে সৌরভ আর দর্শনা অভিনীত ‘গোর্কির মা’। ইতিমধ্যেই এই সিনেমাটিকে বেশ পছন্দ করেছেন দর্শকরা। দর্শন এবং সৌরভ ছাড়া এই সিনেমায় অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়।
Home/Entertainment/Darshana Banik: হাসপাতালে ভর্তি দর্শনা, হঠাৎ কী হল অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?