Rahul-Debadrita: সারাদিন শ্য়ুটিং, ‘জিগর কা টুকরা’ রাহুলের জন্মদিন! শেষবেলায় কী সারপ্রাইজ দেবাদৃতার?

প্রেমিকের জন্মদিনে সারাদিন শ্য়ুটিংয়ে ব্যস্ত দেবাদৃতা। শেষবেলায় রাহুলের জন্য কী সারপ্রাইজ প্ল্যান করলেন নায়িকা?

Published on: Apr 21, 2026, 09:31:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা রাহুল দেব বসুর জন্মদিন। কিন্তু সারাদিন শ্যুটিংয়ে ব্যস্ত দেবাদৃতা। সদ্য শুরু হয়েছে কমলানিবাস। দম ফেলবার ফুরসৎ নেই তাঁর, কিন্তু শেষবেলায় প্রেমিকের কাছে হাজির জন্মদিনের সারপ্রাইজ দিতে। রাখঢাক না রেখেই দেবাদৃতা আর রাহুল নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন। এদিন দেবাদৃতাও জানালেন রাহুল তাঁর কাছে শুধু বন্ধু নন, বরং তাঁর জীবনের ‘জিগার কা টুকড়া’।

সারাদিন শ্য়ুটিং,‘জিগর কা টুকরা’ রাহুলের জন্মদিন! শেষবেলায় কী সারপ্রাইজ দেবাদৃতার
সারাদিন শ্য়ুটিং,‘জিগর কা টুকরা’ রাহুলের জন্মদিন! শেষবেলায় কী সারপ্রাইজ দেবাদৃতার

খুল্লামখুল্লা প্রেম

নিজেদের সম্পর্কের কথা স্বীকার করতে কার্পণ্য করেননি রাহুল-দেবাদৃতা। সোমবার সারাদিন ‘কমলানিবাস’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পর্দার পল্লবী। কিন্তু প্যাক-আপ হতেই আর দেরি করেননি। সোজা পৌঁছে গিয়েছেন তাঁর প্রিয় মানুষের কাছে। হাতে গরম বিরিয়ানির হাঁড়ি আর চোখে ভরা প্রেম নিয়ে রাহুলের বিশেষ দিনটি আরও রঙিন করে তুললেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় স্বীকারোক্তি

দেবাদৃতা নিজেই সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের সাথে ছবি পোস্ট করে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার জিগড় কা টুকরা’। উত্তরে রাহুলও তাঁকে ‘দেবী জি’ বলে সম্বোধন করে বুঝিয়ে দিলেন, তাঁদের রসায়নটা ঠিক কতটা গভীর। তাঁদের এই অকপট স্বীকারোক্তি দেখে ভক্তরা তো বটেই, খুশি টলিপাড়ার সহকর্মীরাও। টেলিপাড়ায় সাধারণত সম্পর্ক নিয়ে লুকোচুরি করার যে চল আছে, রাহুল-দেবাদৃতা যেন সেই প্রথা ভেঙেই এক অনন্য নজির গড়লেন।

কেরিয়ারের ব্যস্ততা বনাম কোয়ালিটি টাইম

সারাদিন ‘কমলানিবাস’-এর সেটে লড়াইয়ের পর শেষবেলায় বিরিয়ানি আড্ডায় নিজেদের মতো সময় কাটালেন এই তারকা জুটি। দেবাদৃতা নিজেই মজা করে লিখেছেন, ‘পোস্ট প্যাক-আপ বার্থডে বিরিয়ানি সারপ্রাইজ!’। একে অপরের প্রতি এই সহজ স্বীকারোক্তি এবং পেশাদার ব্যস্ততার মাঝেও সময় বের করে নেওয়া— সব মিলিয়ে ‘কাপল গোলস’ দিচ্ছেন টলিপাড়ার এই জুটি।

কীভাবে শুরু প্রেম?

সিরিয়ালের সেটে শুরু প্রেম। আলোর ঠিকানা ধারাবাহিক রাহুলকে খুঁজে দিয়েছে তাঁর প্রেমের ঠিকানা। ২০২৩ সালের দুর্গাপুজোর দশমীর দিন রাহুল দেব বসু আর দেবাদৃতা বসু প্রকাশ্যে ঘোষণা করেছিলেন— ‘হ্যাঁ, আমরা প্রেমে পড়েছি’। তবে সেই ঘোষণার আগেই অবশ্য প্রেমের সাত মাস পার করে ফেলেছিলেন এই জুটি। দুজনের সম্পর্কের বাঁধন এখন আরও মজবুত।

রাহুল-দেবাদৃতার সম্পর্কের বয়স প্রায় দু বছর। দুই পরিবারই তাঁদের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। দেবাদৃতার বাবা সঞ্জয় বসুর সঙ্গে দারুণ বন্ধুত্ব রাহুলের। দেবাদৃতার ছোট বোন তো চোখে হারায় হবু জিজুকে। রাহুলের প্রেমজীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে বরাবরই অনেক আলোচনা হয়েছে, যা ছিল একপ্রকার ‘ওপেন সিক্রেট’। অন্যদিকে, দেবাদৃতা কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাবধানী ছিলেন। রাহুলের হাত ধরার আগে পর্যন্ত তিনি নিজের কোনো সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। বোঝাই যাচ্ছে, রাহুলের মধ্যে ভরসার ঠিকানার খোঁজ পেয়েছেন দেবাদৃতা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More