...
...
Next Story

প্রেমিকের সঙ্গে বয়সের ফারাক অনেকটাই! বাবার কোলে থাকা এই খুদে এখন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা! বলুন তো ইনি কে?

সমুদ্রের ঢেউয়ের মাঝে বাবার কোলে এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? এই খুদে কিন্তু এখন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। একাধিক হিট মেগা রয়েছে নায়িকার ঝুলিতে। বলুন তো ইনি কে?

Published on: Dec 19, 2025, 15:58:20 IST
Advertisement

সমুদ্রের ঢেউয়ের মাঝে বাবার কোলে এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? এই খুদে কিন্তু এখন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। একাধিক হিট মেগা রয়েছে নায়িকার ঝুলিতে। বলুন তো ইনি কে?

প্রেমিকের সঙ্গে বয়সের ফারাক অনেকটাই! বাবার কোলে থাকা এই খুদে এখন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা! বলুন তো ইনি কে?
প্রেমিকের সঙ্গে বয়সের ফারাক অনেকটাই! বাবার কোলে থাকা এই খুদে এখন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা! বলুন তো ইনি কে?

আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হলেন কমেডি কুইন ভারতী! গোলার পর মেয়ে হল না ছেলে?

নায়িকা জি বাংলার এক জনপ্রিয় মেগার হাত ধরে বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়ে এসেছেন। তাছাড়াও বর্তমানে স্যোশাল মিডিয়াতেও তাঁকে ভ্লগ বানাতে দেখা যায়। শুধু তিনি নন। তাঁর বোন, তাঁর মা প্রত্যকেই সমাজমাধ্যমে ভ্লগ বানান। তবে কেবল অভিনয় নয় নাচেও তিনি দারুণ পারদর্শী। মাঝে মধ্যেই নায়িকার বাবা তাঁর নাচের নানা ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাগ করে নেন।

আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ মুক্তির দিনে বাংলার গল্প বলবেন দেব, জন্মদিনে করবেন কোন বড় ঘোষণা?

তবে কেবল কর্মজীবন নয়। নায়িকার ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। প্রেমিকের সঙ্গে তাঁর বয়সের অনেকটাই ফারাক। প্রেমিকও বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। এক পুজোর দশমীতে তাঁদের প্রেমের কথা সকলের সামনে এসেছিল। এরপর পর নানা অনুষ্ঠানে তাঁদের দেখা যায়। সম্প্রতি তাঁরা একটি প্রডাকশন হাউজও খুলেছেন। একসঙ্গে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়োও প্রকাশ করেছেন।

এবার চিনতে পারলেন নায়িকা কে? তিনি হলেন দেবাদৃতা বসু। আজ দেবাদৃতার বাবার জন্মদিন। দেবাদৃতার বাবা সঞ্জয় বসুও পেশায় একজন অভিনেতা, ছোট পর্দার অতিপরিচিত মুখ তিনি।

বাবা জন্মদিন উপলক্ষ্যে নায়িকা বাবার সঙ্গে তাঁর ছোটবেলার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে ক্যাপশনে লেখেন, ‘আমার সঙ্গে থাকার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমি তোমায় ভালোবাসি বাবা। শুভ জন্মদিন।’

তাঁর এই পোস্ট দেখেই সকলে ভালোবাসায় ভরে দিয়েছেন। অভিনেতাকে তাঁর অনুরাগীরা শুভেচ্ছাও জানিয়েছেন। 'অনুরাগের ছোঁয়া'র 'দীপা' স্বস্তিকা ঘোষও সঞ্জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

কাজের সূত্রে, নায়িকা 'জয়ী' ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল দিব্যজ্যোতি দত্ত। এরপর, ‘আলোছায়া’, 'শ্রী কৃষ্ণভক্ত মীরা' -সহ নানা ধারাবাহিকে দেখা গিয়েছিল মুখ্যভূমিকায়। নায়িকাকে সর্বশেষ 'মিঠিঝোরা' ধারাবাহিকে 'নীলাঞ্জনা'র ভূমিকায় দেখা গিয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe