মুখের একপাশ গিয়েছে পুড়ে, হঠাৎ এমন কী হল দেবপ্রতিম দাশগুপ্তে সঙ্গে?

দীপাবলি না দিওয়ালি, যে যে নামেই এই উৎসবকে ডাকুক না কেন, সেটি সব সময় হওয়া উচিত শান্তিপূর্ণভাবে। কয়েক বছর আগেও যেভাবে শব্দবাজির ব্যবহার করা হতো, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

Published on: Nov 3, 2026, 17:30:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দীপাবলি না দিওয়ালি, যে যে নামেই এই উৎসবকে ডাকুক না কেন, সেটি সব সময় হওয়া উচিত শান্তিপূর্ণভাবে। কয়েক বছর আগেও যেভাবে শব্দবাজির ব্যবহার করা হতো, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই বছরেও অবলা শিশুদের কষ্ট না দিয়ে যাতে শান্তিপূর্ণভাবে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়, তেমনটাই কামনা করেছেন সকলে।

হঠাৎ এমন কী হল দেবপ্রতিম দাশগুপ্তে সঙ্গে?
হঠাৎ এমন কী হল দেবপ্রতিম দাশগুপ্তে সঙ্গে?

কিন্তু এবারে দীপাবলি উৎসবে একটি নতুন সংযোজন করেছে বাংলার নতুন সরকার। এবার থেকে ফানুস ওড়ানোর আগে নিতে হবে লাইসেন্স। যে কেউ আর দীপাবলিতে ফানুস ওড়াতে পারবেন না। খুব স্বাভাবিকভাবেই এই নির্দেশ পাওয়ার পর হইচই পড়ে গিয়েছিল নেটপাড়া জুড়ে।

আরও পড়ুন: পারিবারিক ভিডিয়োয় কেন নেই দুর্নিবারের পরিবার? সত্যিটা সামনে আনলেন গায়কের বাবা

তবে এই নির্দেশিকা যে কতটা জরুরী তা বোঝা গেল অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্তর সম্প্রতি করা একটি পোস্ট থেকে। বেশ কয়েক বছর আগের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেতার মুখের একটি অংশ পুরো পুড়ে গিয়েছে। মুখটাও বেশ কালো হয়ে গিয়েছে।

ছবিটা দেখলেই বোঝা যাবে বেশ অনেক বছরের পুরনো এই ছবিটি। তবে কিভাবে এমন অবস্থা হয়েছিল অভিনেতার, সেটা বোঝা গেল ছবির ক্যাপশন দেখে। ছবির অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ প্রশাসন। ফানুস ওড়ানোয় বিধি-নিষেধ নিয়ম চালু করার জন্য। এটা বছর কয়েক আগের ছবি। ফানুস উড়ে এসে মুখে পড়ার ফল।’

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী

এই পোস্ট দেখে আর বুঝতে বাকি নেই, ফানুস কতটা ভয়ংকর হতে পারে। এর আগেও একাধিক জায়গা থেকে এমন দুর্ঘটনার খবর শুনতে পাওয়া গিয়েছে। সচরাচর ফানুস আকাশে উড়ে যাওয়ার পর বাতাসের দোলায় অনেকটা দূর চলে যায় কিন্তু বাতাস না থাকলে বাহ অনেক সময় সেটি খুব দ্রুতগতিতে নিচে নেমে আসে আর নিচে থাকা মানুষ বা অন্য কিছুকে একেবারে পুড়িয়ে দেয়।

যেহেতু উড়িয়ে দেওয়ার পর ফানুসের ওপর আর নিয়ন্ত্রণ থাকে না তাই এমন দুর্ঘটনা ঘটলেও কিছু করার আর থাকে না। তাই নতুন সরকারের এই নতুন নির্দেশ যে একেবারে যথাযথ, সেটা নিজের এই পোষ্টের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন অভিনেতা।