কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
এই মুহূর্তে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেবচন্দ্রিমা। মূলত বন্ধু অদ্রিজা রায়ের জন্মদিন উপলক্ষেই তিনি গিয়েছেন ভিনদেশে। থাইল্যান্ড থেকে একের পর এক ফটোশুটের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
Published on: Jul 07, 2025 9:37 PM IST
1/7

Published on Jul 07, 2025 9:37 PM
গত ৪ জুলাই অদ্রিজার জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডে গিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ভিনদেশে বন্ধুর জন্মদিন পালন করার পাশাপাশি কিছুটা নিজের সঙ্গেও সময় কাটালেন অভিনেত্রী। একের পর এক ছবি করলেন পোস্ট।
2/7

Published on Jul 07, 2025 9:37 PM
থাইল্যান্ড যে কোনও মানুষেরই স্বপ্নের দেশ, দেবচন্দ্রিমাও তাঁদের মধ্যে একজন। বন্ধুর জন্মদিন উপলক্ষে থাইল্যান্ডে গেলেও সেখানকার মনোরম পরিবেশে ছবি তোলার সুবর্ণ সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি অভিনেত্রী।
3/7

Published on Jul 07, 2025 9:37 PM
দেবচন্দ্রিমার পোস্ট করা সর্বশেষ ছবিগুলিতে তাঁকে একটি নৌকার মধ্যে শুয়ে থাকতে দেখা যায়। সবুজ রঙের টপ এবং সাদা রঙের একটি প্লাজো পরে পদ্মপাতার মাঝে সবুজ পরিবেশে ফটোশুট করেন তিনি। ছবিগুলি দেখলেই যেন পাওয়া যায় অপার শান্তি।
4/7

Published on Jul 07, 2025 9:37 PM
মনোমুগ্ধকর ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘সবুজের মধ্যে এমন কিছু আছে যা ভেতরে প্রত্যেকটি ঝড়কে শান্ত করে দেয়। এখানে সময় শান্ত হয়ে যায়, এখানেই সমস্ত শান্তি খুঁজে পাওয়া।’
5/7

Published on Jul 07, 2025 9:37 PM
থাইল্যান্ড থেকে একের পর এক ছবি এবং ভিডিয়ো পোস্ট করছেন তিনি। নায়িকার পোস্ট করা ছবিতে কখনও গোলাপী পরীর সাজে, কখনও আবার নৌকায় শুয়ে ফটোশুট করতে দেখা যায় অভিনেত্রীকে।
6/7

Published on Jul 07, 2025 9:37 PM
ঝর্নার সামনে অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে অভিনেত্রী জানান, থাইল্যান্ড তাঁর স্বপ্নের দেশ। এই ট্রিপ যাতে চিরকাল স্মরণীয় হয়ে থাকে তার জন্যই সেই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করছেন তিনি।
7/7

Published on Jul 07, 2025 9:37 PM
E-Paper

