আইএসসি-তে ৯৮.৫%! মেয়ের অভাবনীয় সাফল্যে গর্বিত বাবা দেবপ্রতিম, চাইলেন আর্শীবাদ

দেবপ্রতিম দাশগুপ্ত-এর পরিবারে এখন উৎসবের মেজাজ। আইএসসি (ISC) পরীক্ষায় তাঁর কন্যা স্বপ্নজার অভাবনীয় সাফল্য আনন্দ বয়ে এনেছে অভিনেতা এবং তাঁর অনুরাগীদের মধ্যে। মেয়ের এই সাফল্যের খবর গর্বের সঙ্গে ভাগ করে নিয়েছেন পর্দার জনপ্রিয় এই অভিনেতা।

Published on: May 1, 2026, 12:23:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনয়ের জগতে তিনি অত্যন্ত পরিচিত মুখ, কিন্তু আজ তাঁর পরিচয় একজন গর্বিত বাবা হিসেবে। আইএসসি (ISC) পরীক্ষার ফল প্রকাশ হতেই খুশির জোয়ার অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্তের বাড়িতে। তাঁর কন্যা স্বপ্নজা ৯৮.৫ শতাংশ নম্বর পেয়ে আইএসসি-তে উত্তীর্ণ হয়েছে। মেয়ের ক্লাস টুইয়েলভের রেজাল্ট দেখে আহ্লাদে আটখানা বাবা।

আইএসসি-তে ৯৮.৫%! মেয়ের অভাবনীয় সাফল্যে গর্বিত বাবা দেবপ্রতিম, চাইলেন আর্শীবাদ
আইএসসি-তে ৯৮.৫%! মেয়ের অভাবনীয় সাফল্যে গর্বিত বাবা দেবপ্রতিম, চাইলেন আর্শীবাদ

বাবার গর্বিত পোস্ট:

মেয়ের এই অসাধারণ কৃতিত্বের খবরটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন দেবপ্রতিম। স্বপ্নজার একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি লিখেছেন: 'আমার কন্যা স্বপ্নজা এবার ISC তে ৯৮.৫% পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো। আশীর্বাদ করবেন ও যেন আগামীদিনেও আরও এগিয়ে যেতে পারে।

শুভেচ্ছার বন্যা:

অভিনেতার এই পোস্টের নিচে কমেন্ট বক্স উপচে পড়ছে সাধারণ মানুষ এবং টলিপাড়ার সহকর্মীদের শুভেচ্ছাবার্তায়। সকলেই স্বপ্নজার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। অভিনয়ের ব্যস্ত শিডিউলের মাঝেও মেয়ের পড়াশোনা এবং তাঁর এই সাফল্যে বাবার যে কতটা অবদান রয়েছে, তা দেবপ্রতিমের এই ছোট্ট কিন্তু গভীর বার্তার মাধ্যমেই স্পষ্ট।

পর্দার লড়াই ছেড়ে এবার স্বপ্নজার লড়াই আগামীর উচ্চশিক্ষার আঙিনায়। আর সেই লড়াইয়ের প্রথম ধাপে দাপুটে স্কোর করে ইতিমধ্যেই নিজের মেধার স্বাক্ষর রেখেছে সে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More