মাথার ওপর ভেঙে পড়ল স্বপ্নের বাড়ির ফলস সিলিং! অল্পের জন্য রক্ষা, কেঁদে ভাসালেন বাঙালি নায়িকা

ভয়াবহ দুর্ঘটনায় তছনছ স্বপ্নের বাড়ি! হঠাৎ মাথা ও কাঁধের ওপর ভেঙে পড়ল ফলস সিলিং, দু’দিন স্তব্ধ হয়ে বসেছিলেন টিনা দত্ত— কাঁদতে কাঁদতে ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী!

Published on: Nov 24, 2026, 19:07:39 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তথা বাঙালি কন্যা টিনা দত্ত-র জীবনে ঘটে গেল এক চরম অনভিপ্রেত ও ভয়াবহ দুর্ঘটনা। বহু সাধ ও ভালোবাসা দিয়ে নিজের স্বপ্নের ফ্ল্যাটটি সাজিয়েছিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় প্রায়ই নিজের সেই সুন্দর লিভিং রুমের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। কিন্তু আচমকাই সেই বাড়ির ছাদের ফলস সিলিং ভেঙে পড়ে চরম ক্ষয়ক্ষতির মুখে পড়লেন টিনা। এমনকি দুর্ঘটনার সময় টুকরো ভেঙে পড়ে তাঁর মাথা, ঘাড় ও কাঁধের ওপর। সম্প্রতি একটি ভিডিয়োর মাধ্যমে নিজের বিধ্বস্ত বাড়ির ছবি দেখিয়ে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

মাথার ওপর ভেঙে পড়ল স্বপ্নের বাড়ির ফলস সিলিং! অল্পের জন্য রক্ষা, কেঁদে ভাসালেন বাঙালি নায়িকা
মাথার ওপর ভেঙে পড়ল স্বপ্নের বাড়ির ফলস সিলিং! অল্পের জন্য রক্ষা, কেঁদে ভাসালেন বাঙালি নায়িকা

কলকাতা থেকে ফিরতেই ভয়াবহ বিপদ! কীভাবে ঘটল দুর্ঘটনা?

ভিডিয়োতে টিনা জানান, গত ৩১ অক্টোবর দুর্গাপুজোর পর কলকাতা থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। স্যুটকেস রেখে ফ্রেশ হয়ে লিভিং রুমে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তাঁর নতুন কার্পেটের ওপর সিলিংয়ের একটি বড় চাঙড় পড়ে থাকতে দেখেন।

টিনার কথায়, ‘প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁরা কিছু নোংরা করেছেন। তারপর ভাবলাম এটা এল কোথা থেকে? বাইরে থেকে কিছু পড়েছে কি না দেখার জন্য জানলার দিকে এগোতেই হঠাৎ আমার মাথা, ঘাড় এবং কাঁধের ওপর কিছু একটা এসে পড়ল। ওপরে তাকিয়ে দেখি, আমার বাড়ির ফলস সিলিং ভেঙে পড়ছে!’

দু’দিন স্তব্ধ হয়ে ছিলেন, তৃতীয় দিনে কান্নায় ভেঙে পড়েন টিনা:

শহরের অন্যতম সেরা আর্কিটেক্টকে দিয়ে নিজের বাড়িটি ডিজাইন করিয়েছিলেন টিনা। নিজের চোখের সামনে স্বপ্নের বাড়ি এভাবে ভেঙে পড়তে দেখে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি।

যন্ত্রণা ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘এমনটা কার সঙ্গে হয়? আমি এত ভালোবাসা দিয়ে বাড়িটা বানিয়েছিলাম, আর হঠাৎ ছাদের সিলিংটাই ভেঙে পড়ল! আমার সঙ্গেই কেন এমন হয়? আমি দু’দিন ধরে পুরো স্তব্ধ হয়ে ছিলাম, চরম শকে চলে গিয়েছিলাম। তৃতীয় দিনে যখন বুঝতে পারলাম আসলে কী ঘটেছে, তখন হাউমাউ করে কেঁদে ফেলি।’

নষ্ট হয়েছে ইতালি থেকে আনানো ওয়ালপেপার ও একাধিক অ্যাওয়ার্ড:

ভিডিয়োতে নিজের ঘরের বর্তমান বিধ্বস্ত অবস্থাও তুলে ধরেন টিনা। তিনি জানান, তাঁর প্রিয় সোফাটি এখন আর সোফার মতো দেখতে নেই, পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।কেরিয়ারে পাওয়া তাঁর একাধিক মূল্যবান অ্যাওয়ার্ডও ভেঙে নষ্ট হয়ে গিয়েছে।বিশেষভাবে ইতালি থেকে অর্ডার দিয়ে আনানো তাঁর অত্যন্ত পছন্দের ওয়ালপেপার এবং অন্যান্য শৌখিন জিনিসও নষ্ট হয়ে গিয়েছে। সিলিং ভেঙে যাওয়ার পর আলো জ্বলছিল না, এমনকি অপছন্দ হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে ঘরে সিলিং ফ্যান লাগাতে হয়েছে তাঁকে।

‘আমি আবার ঘুরে দাঁড়াব’— অদম্য জেদ অভিনেত্রীর:

চরম ক্ষয়ক্ষতি ও মনখারাপ সত্ত্বেও হার মানতে নারাজ টিনা। নিজেকে ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, “আমি দুঃখিত, আমার মন ভেঙে গিয়েছে, কিন্তু আমি আবার উঠে দাঁড়াব। আমি আমার বাড়িটাকে আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে তুলব। সব ঠিক হয়ে যাবে।” অভিনেত্রীর এই ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা ও মানসিক শক্তির কামনা করেছেন অনুরাগীরা।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।