পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও
এই বছর দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এর কাছে বিজয় স্পেশাল একটি বছর। একদিকে যেমন ধুরন্ধর ছবির জন্য সমালোচকদের থেকে প্রশংসিত হয়েছিল, তেমন বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সন্তানের আগমনের কথা প্রকাশ্যে নিয়ে আসেন দম্পতি।
এই বছর দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এর কাছে বিজয় স্পেশাল একটি বছর। একদিকে যেমন ধুরন্ধর ছবির জন্য সমালোচকদের থেকে প্রশংসিত হয়েছিল, তেমন বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সন্তানের আগমনের কথা প্রকাশ্যে নিয়ে আসেন দম্পতি। এবার নবরাত্রির নবম দিনে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা, সেই সঙ্গে জানালেন মেয়ের নাম।
পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা
দীপিকা। যে পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে দীপিকার কোলে সদ্যোজাত কন্যা। বোনকে আদর করছে দুয়া। দুই সন্তানকে নিয়ে হাসিমুখে রণবীর। তিনজনেই পর রয়েছেন সোনালী রঙের পোশাক। অভিনেতা ছবিটি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… 🧿 দেবী পাডুকোন সিং |’
২০১২ সালে দীপিকা ও রণবীরের প্রথম দেখা হয় এবং ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা ভানসালির 'গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা' ছবিতে কাজ করার সময় তাঁরা প্রেমে পড়েন। এরপর এই দুই অভিনেতা 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত' এবং '৮৩' ছবিতে একসঙ্গে অভিনয় করেন। বেশ কয়েক বছর প্রেম করার পর, তাঁরা ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীপিকার ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই দম্পতির প্রথমে কোঙ্কনি রীতিতে এবং পরে রণবীরের ঐতিহ্যকে উদযাপন করে সিন্ধি রীতিতে বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের প্রায় ৬ বছর পর, এই দম্পতি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের কন্যা দুয়া পাডুকোন সিং-এর আগমনের ঘোষণা দেন। ২০২৬ সালের এপ্রিলে, দীপিকা এবং রণবীর তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশার কথা ঘোষণা করেন, এবং সেই গর্ভাবস্থার ঘোষণাতেও দুয়ার উপস্থিতি ছিল। ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর এই দম্পতি আরও একটি কন্যাসন্তানকে স্বাগত জানান এবং একটি ছোট্ট পায়ের ছাপ ও এই বার্তা সম্বলিত পোস্টের মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন।
Home/Entertainment/পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও