দুয়ার জন্মদিনে প্রকাশ্যে দীপিকার মাতৃত্বকালীন ফটোশুট, কোন বার্তা দিলেন রণবীর?

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বড় কন্যা দুয়াকে জন্ম দেন দীপিকা পাড়ুকোন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রণবীর নিজেই। এবার দ্বিতীয় সন্তানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছেন তারকা জুটি।

Published on: Sep 8, 2026, 22:31:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বড় কন্যা দুয়াকে জন্ম দেন দীপিকা পাড়ুকোন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রণবীর নিজেই। এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছেন তারকা জুটি। এসবের মধ্যেই এবার দুয়ার জন্মদিনে রণবীর প্রকাশ্যে নিয়ে এলেন দীপিকার মাতৃত্বকালীন ফটোশুটের ছবি।

দুয়ার জন্মদিনে প্রকাশ্যে দীপিকার মাতৃত্বকালীন ফটোশুট
দুয়ার জন্মদিনে প্রকাশ্যে দীপিকার মাতৃত্বকালীন ফটোশুট

যে ছবি রণবীর পোস্ট করেছেন তা বড্ড আদুরে। প্রথম ছবিতে বাবা মায়ের সামনে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুয়াকে। দ্বিতীয় ছবিতে সেই সিগনেচার পোজ, যা একসময় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল। তৃতীয় ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে দীপিকার উন্মুক্ত পেট, যা ইঙ্গিত দিচ্ছে আর কিছুদিনের অপেক্ষার পরেই আসবে সুখবর।

মঙ্গলবার এই ছবি পোস্ট করে রণবীর ক্যাপশনে লেখেন, ‘বেবি দুয়ার সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য ধন্যবাদ।’ প্রসঙ্গত, দুয়া জন্মের পরেই যে রণবীরের ফিল্ম কেরিয়ার রকেটের গতিতে এগিয়েছে তা বলাই বাহুল্য। এবার দ্বিতীয় সন্তানের আগমনের জন্য শুধু দিন গোনা।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত রামলীলা ছবির শুটিং চলাকালীন অপরের প্রেমে পড়ে যান দীপিকা-রণবীর। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে ভালোবাসায় জড়ান দীপিকা। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। এরপরই ২০২৪ সালে কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা।