Deepika Padukone: করছেন অ্যাকশন সিকোয়েন্স, চলছে নাইট শিফটও! প্রেগন্যান্সিতেও জমিয়ে শ্যুট দীপিকার

দীপিকা পাড়ুকোন এখন তাঁর আসন্ন ছবি 'রাকা'র শুটিংয়ে ব্যস্ত। দীপিকা পাড়ুকোন, যিনি ৭ মাসের গর্ভবতী, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ছবিতে তাঁর অংশের শুটিং শেষ করার জন্য নাইট শিফটেও কাজ করছেন।  

Published on: Jul 17, 2026, 18:04:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীপিকা পাড়ুকোন এখন তার আসন্ন ছবি 'রাকা'র শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে আল্লু অর্জুনকে। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে দীপিকা পাড়ুকোন তাঁর অংশের শুটিং শেষ করার জন্য ক্রমাগত কাজ করছেন। এমনকী সাত মাসের অন্তঃসত্ত্বা দীপিকা নাইট শিফটেও কাজ করছেন, চলছে অ্য়াকশন দৃশ্যের শ্যুট। ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা পাড়ুকোন নিয়মিত ছবির শুটিং করছেন যাতে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, তিনি সময়মতো তাঁর অংশের শুটিং শেষ করতে পারেন।

দীপিকা পাড়ুকোন।
দীপিকা পাড়ুকোন।

প্রথম সন্তান দুয়ার জন্মের পর, ৮ ঘণ্টার শিফটের কারণে লাইমলাইটে এসেছিলেন দীপিকা। এমনকী, ইন্ডাস্ট্রিতে এই নিয়ে বিতর্কও উঠেছিল তুঙ্গে। শুধু তাই না, অ্য়ানিম্যাল খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী প্রোজেক্ট 'স্পিরিট'-এর থেকে বাদও পড়েন।

দীপিকার প্রেগন্যান্সির ঘোষণা। (Instagram)
দীপিকার প্রেগন্যান্সির ঘোষণা। (Instagram)

মিডিয়া পোর্টালকে এক ক্রু মেম্বার বলেন, ‘দীপিকাকে এমন পারফর্ম করতে দেখা সেটে থাকা সবার জন্য অনুপ্রেরণাদায়ক। মনে রাখতে হবে, বাড়িতে তাঁর দেড় বছরের একটি মেয়েও রয়েছে, যার প্রতিও সে পুরো মনোযোগ দেয়।’

দীপিকার মেয়ে দুয়া। (Instagram)
দীপিকার মেয়ে দুয়া। (Instagram)

দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার শিফটের দাবিতে শুধু স্পিরিট নয়, 'কল্কি ২' থেকেও বাদ পড়েছেন। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, নির্মাতারা দীপিকার ৮ ঘন্টার শিফটের দাবিতে খুশি ছিলেন না, যার কারণে তাঁকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল।

‘রাকা’ ছবিটি পরিচালনা করছেন জওয়ান পরিচালক অ্যাটলি। এই প্রথম আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। ছবিতে দীপিকা পাড়ুকোন ও আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা, জাহ্নবী কাপুর ও ম্রূণাল ঠাকুর। রাকা সায়েন্স ফিকশন ঘরনার সিনেমা। আগামী বছর বড় পর্দায় আসতে পারে এই ছবিটি। রাকা ছাড়াও শাহরুখ খানের 'কিং' ছবিতেও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কিং'।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে কোঙ্কনি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁরা প্রথম কন্যাসন্তান ‘দুয়া’-কে স্বাগত জানান। ২০২৬ সালের এপ্রিল মাসে দম্পতি যৌথভাবে তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবর ঘোষণা করেন। আপাতত প্রেগন্যান্সির থার্ড ট্রায়মেস্টারে রয়েছেন অভিনেত্রী। অক্টোবরেই জন্ম হতে পারে দুয়ার ভাই বা বোনের।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More