Deepika Baby Bump: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা দীপিকা! নতুন বিজ্ঞাপনে বেবি বাম্পে নজর কাড়ল দুয়ার মাম্মা

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা দীপিকা পাডুকোন ফের আলোচনার কেন্দ্রে। আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্প-সহ তাঁর ঝলক প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। নীল প্যান্টস্যুটে দীপিকার অনবদ্য উপস্থিতি এবং প্রেগন্যান্সি গ্লো মুগ্ধ করেছে অনুরাগীদের।

Published on: Jul 8, 2026, 09:30:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন দীপিকা পাডুকোন। এই সময়েই আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে দেখা গেল বলিউড তারকাকে, আর সেটিই এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয়।

নরজ কাড়ল দীপিকার বেবি বাম্প।
নরজ কাড়ল দীপিকার বেবি বাম্প।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনে দীপিকাকে স্টাইলিশ নীল প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের বিভিন্ন প্রান্তে অনায়াসে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা যায়। ভিডিয়োটিতে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে ধরা পড়েছে, যা ভক্তদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। প্রতিবেদন অনুযায়ী, এই বিজ্ঞাপনের শুটিং তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই করেছিলেন।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে ভক্তরা দীপিকার প্রশংসায় ভরিয়ে দেন। কেউ লেখেন, ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবি বাম্প’। আরেকজন লেখেন, ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়, ‘দীপিকাকে বেবি বাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’

চলতি বছরের এপ্রিলে দীপিকা ও রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিতে তাঁদের মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গিয়েছিল। ক্যাপশনে ছিল শুধু দুটি নজর লাগার ইমোজি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় কোঙ্কনি ও সিন্ধি—দুই রীতিতেই বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ২০১৩ সালে রামলীলা ছবির সেটে তাঁদের প্রেমের শুরু। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান দুয়া-র।

কাজের ক্ষেত্রে, দীপিকাকে আগামীতে কিং ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্য়ায়, জ্যাকি শ্রফ এবং রাঘব জুয়াল। এছাড়াও পরিচালক অ্যাটলির রাকা ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন তিনি।

প্রসঙ্গত, দুয়ার জন্মের পর ৮ ঘণ্টা কাজের দাবি করেন দীপিকা, যা নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। কাজ আর সন্তানের মধ্যে ব্যালেন্স রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। আর দীপিকার এই দাবির পর তাঁর হাত থেকে চলে যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির কাজও। কারণ নির্মাতারা প্রতিদিনের শিফট ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তবে করিনার এই সিদ্ধান্তে পাশে পেয়েছেন বহু বলিউড তারকাকে। যার মধ্যে রয়েছেন করিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাওয়াত, রশ্মিকা মন্দনারা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More