Deepika-Ranveer 2nd Baby: রয়েছে উর্দু-ফারসি যোগ, দুয়ার বোনের কী নাম রাখলেন রণবীর-দীপিকা? জানুন দীপবীরের মেয়ের নামের অর্থ
Deepika-Ranveer 2nd Baby: বড় মেয়ের নাম দুয়া। ছোট মেয়ের নাম রাখলেন গুল। রণবীর-দীপিকার উর্দু-ফারসি প্রেমের পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে?
বলিউডের অন্যতম প্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (দীপবীর)। গণেশ চতুর্থী মিটতেই তারকা দম্পতির কোলে এল বাপ্পার আর্শীবাদ, দ্বিতীয়বার কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন। শনিবার সন্ধ্যায়, রাধাষ্টমীর দিন মেয়ের আগমন বার্তা জানালেন দীপবীর। তাঁদের হবু সন্তানকে ঘিরে ভক্তদের কৌতুহলের শেষ ছিল না। অবশেষে জানা গেল তারকা দম্পতির মেয়ের নাম! উর্দু ও ফারসি ভাষার মেলবন্ধনে রণবীর ও দীপিকা তাঁদের রাজকন্যার নাম রেখেছেন ‘গুল’। মেয়ে দুয়ার ইসলাম ঘেঁষা নাম রাখায় হয়েছিল বিতর্ক, এবারও বিতর্কের পরোয়া না করে নিজেদের ছোট মেয়ের নাম ঘোষণা করলেন তাঁরা।

‘গুল’ নামের বিশেষ অর্থ
‘গুল’ একটি অত্যন্ত মিষ্টি এবং ঐতিহ্যবাহী ফারসি ও উর্দু শব্দ।
অর্থ: ‘গুল’ (Gul) শব্দের মূল অর্থ হলো ‘ফুল’ বা ‘গোলাপ’।
তাৎপর্য: ফারসি সাহিত্য ও উর্দু কবিদের লেখায় সৌন্দর্য, কোমলতা, সজীবতা ও নতুন জীবনের প্রতীক হিসেবে এই শব্দটির বহুল ব্যবহার দেখা যায়। রণবীর ও দীপিকার জীবন কন্যের আগমনে প্রস্ফুটিত ফুলের মতোই আনন্দে সুবাসিত হয়ে ওঠছে, সেই ভাবনা থেকেই এই নামকরণ।
কেন এই নামটি বেছে নিলেন দীপবীর?
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং সর্বদাই তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্যিক শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে এসেছেন। ছোট অথচ গভীর অর্থবহ এই নামটি একদিকে যেমন আধুনিক ও শ্রুতিমধুর, অন্যদিকে এতে রয়েছে ধ্রুপদী সাহিত্যের ছোঁয়া। কন্যাসন্তানের নিষ্পাপ সৌন্দর্য ও কোমলতাকে সম্মান জানাতেই ‘গুল’ নামটি বেছে নিয়েছেন এই তারকা দম্পতি।
বর্তমানে তারকা দম্পতি ও তাঁদের পরিবার তাঁদের নতুন সদস্যকে ঘিরে আনন্দে দিন কাটাচ্ছেন। নেটপাড়ায় ইতিমধ্যেই দীপবীর-কন্যার এই সুন্দর ও অনন্য নামটি দারুণ প্রশংসিত হচ্ছে।
এদিন খুদের পায়ের ছাপের ছবি দিয়ে একটি পোস্টে তারকা দম্পতি লেখেন, ‘ওয়েলকাম বেবি গার্ল গুল…’। নীচে লেখা রণবীর, দীপিকা এবং দুয়ার নাম।
২০২৪ সালে প্রথমবার কন্যাসন্তান দুয়া-র মা-বাবা হন এই তারকা দম্পতি। এরপর ২০২৬ সালের এপ্রিলে এক অদ্ভুত ও সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা হতে যাওয়ার সুখবর ভাগ করে নেন দীপিকা। একটি ছবি পোস্ট করা হয়েছিল, যেখানে ছোট্ট দুয়ার হাত একটি প্রেগন্যান্সি কিট ধরে রয়েছে এবং তাতে সুস্পষ্ট 'পজিটিভ' দুটি গোলাপী দাগ। চলতি মাসেই দু-বছর পূর্ণ করেছে দুয়া। এখন থেকে সে বড় ‘দিদি’।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


