অপেক্ষার আর মাত্র কয়েকদিন, দ্বিতীয়বার মা হওয়ার আগে সপরিবারে পুজো দিলেন দীপিকা

এই বছর এই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। চলতি মাসের শেষের দিকেই দীপিকার সন্তানের পৃথিবীর আলো দেখার কথা।

Published on: Sep 18, 2026, 22:29:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই বছর এই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। চলতি মাসের শেষের দিকেই দীপিকার সন্তানের পৃথিবীর আলো দেখার কথা। হিসেব মতো তিনি এখন গর্ভাবস্থার একেবারেই শেষ পর্যায়ে রয়েছেন। তেমনভাবে এখন বাড়ি থেকেও বের হচ্ছেন না তিনি। তবে গণেশ চতুর্থী উপলক্ষে স্বপরিবারে পুজো দিতে দেখা গেল দীপিকাকে।

দ্বিতীয়বার মা হওয়ার আগে সপরিবারে পুজো দিলেন দীপিকা
দ্বিতীয়বার মা হওয়ার আগে সপরিবারে পুজো দিলেন দীপিকা

সারা ভারতবর্ষের পাশাপাশি মুম্বইতে প্রতিবছর ধুমধাম করে পালন করা হয় গণেশ চতুর্থী। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রেটিরাও এই আনন্দ উৎসবে মেতে ওঠেন। গণেশ চতুর্থীর এই শুভ লগ্নে দীপিকাকে স্বপরিবারে দেখা যায় পুজো দিতে। খুব স্বাভাবিকভাবেই এত কাছ থেকে তারকা জুটিকে দেখে মন্ডপে উপচে পড়েছিল ভিড়।

এই দিন দীপিকা পড়েছিলেন একটি কমলা রঙের প্রিন্টেড কুর্তা এবং বেগুনি রংয়ের পালাজো। দীপিকার পোশাকের সঙ্গে মিলিয়ে পোশাক পরতে দেখা যায় রণবীরকে। দীপিকার সঙ্গে দেখা যায় শ্বশুর জগজিৎ সিং ভাবনানি, শাশুড়ি অঞ্জু ভাবনানিকে। দীপিকার পোশাকের আড়াল থেকে উঁকি মারছিল বেবি বাম্প।

এই দিন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সিদ্ধি বিনায়কের আরাধনা করতে দেখা যায় তাঁদের। এদিন মন্দিরে দীপিকা ও রণবীরকে রেখে অনেকেই মনে করেছেন আর কিছুদিন পরেই যেহেতু তাঁরা বাবা-মা হতে চলেছেন তাই দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিলেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে, তাঁদের প্রথম সন্তানের আগমনের ঠিক আগে, এই দম্পতি সিদ্ধিভিনায়ক মন্দিরে গিয়েছিলেন। সেই সময় দীপিকা তাঁদের কন্যা দুয়ার গর্ভবতী ছিলেন। রণবীরের সঙ্গে মন্দিরে সবুজ শাড়ি পরে এসে ঐতিহ্যবাহী সাজে সেজে তিনি শিরোনামে এসেছিলেন।

দীপিকা ও রণবীরের আসন্ন চলচ্চিত্র

কাজের দিক থেকে, দীপিকা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে চলেছেন। এছাড়াও তিনি অ্যাটলির আসন্ন সাই-ফাই ছবি 'রাকা'-তে আলু অর্জুনের সঙ্গে অভিনয় করবেন। অন্যদিকে, রণবীরকে শেষ দেখা গিয়েছিল 'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' ছবিতে। তিনি বর্তমানে নির্মাণাধীন পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার 'প্রলয়'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।