Deepika Padukone: গর্ভে দ্বিতীয় সন্তান,৮ মাসের প্রেগন্যান্ট দীপিকা মেয়েকে রাখছেন গলায় জড়িয়ে! মুম্বই ছেড়ে কোথায় চললেন?
প্রেগন্যান্সির শেষ পর্যায়ে রয়েছেন দীপিকা। গর্ভে ৮ মাসের সন্তান নিয়ে বেঙ্গালুরু পারি দিলেন অভিনেত্রী। কেন?
বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-এর ঘরে আসতে চলেছে নতুন অতিথি. বর্তমানে প্রেগন্যান্সির থার্ড ট্রাইমেস্টারে (তৃতীয় ত্রিপক্ষ) রয়েছেন অভিনেত্রী. সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে বিরল এক উপস্থিতি দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন দীপিকা, যেখানে তাঁকে ছাড়তে সঙ্গে এসেছিলেন স্বামী রণবীর সিং।

তবে এই এয়ারপোর্ট লুকের মাঝে নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকার গলার এক মিষ্টি ও স্পেশাল সোনার হার, যাতে খোদাই করা রয়েছে তাঁর প্রথম সন্তান 'দুয়া'-র নাম। হ্য়াঁ, গর্ভে দ্বিতীয় সন্তান, তবে ছোট্ট দুয়াকে নিজের গলায় আগলে রাখছেন নায়িকা।
বিমানবন্দর লুক ও বিশেষ নজরকাড়া নেকলেস
মুম্বাইয়ে নিজের আসন্ন ছবি 'রাকা' (Raaka)-র কাজ শেষ করার পর দীপিকা নিজের বাপের বাড়ি ব্যাঙ্গালোরে পরিবারের সঙ্গে সময় কাটাতে রওনা দিয়েছেন। বেঙ্গালুরুতেই জন্ম হয়েছিল দীপিকার প্রথম সন্তান দুয়ার। এবারও হয়ত তেমনই পরিকল্পনা দীপবীরের।
এয়ারপোর্টে আরামদায়ক একটি নীল রঙের ওভারসাইজড শার্ট, জিন্স ও বাদামী রোদচশমায় দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকের সঙ্গেই তাঁর গলায় জ্বলজ্বল করছিল একটি সুন্দর গোল্ডেন চেইন, যেখানে একটি হার্ট চিহ্নের পাশে লেখা রয়েছে মেয়ে 'দুয়া'-র নাম। মেয়েকে সবসময়ের জন্য বুকের কাছে রাখার এই প্রয়াস ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
দ্বিতীয় সন্তান ও মিষ্টি ঘোষণার স্মৃতি
২০২৪ সালে প্রথমবার কন্যাসন্তান দুয়া-র মা-বাবা হন এই তারকা দম্পতি। এরপর ২০২৬ সালের এপ্রিলে এক অদ্ভুত ও সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার মা হতে যাওয়ার সুখবর ভাগ করে নেন দীপিকা। একটি ছবি পোস্ট করা হয়েছিল, যেখানে ছোট্ট দুয়ার হাত একটি প্রেগন্যান্সি কিট ধরে রয়েছে এবং তাতে সুস্পষ্ট 'পজিটিভ' দুটি গোলাপী দাগ।
দুই তারকার আসন্ন সিনেমা
বর্তমানে কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই দম্পতি।
দীপিকা পাডুকোন: সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'কিং' (King) ছবিতে দেখা যাবে দীপিকাকে, যেখানে সহ-অভিনেতা হিসেবে থাকছেন শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চন (ডিসেম্বর ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা)। এছাড়াও অ্যাটলি পরিচালিত 'রাকা' (Raaka) ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন আল্লু অর্জুনের সঙ্গে।
রণবীর সিং: রণবীরের সাম্প্রতিক স্পাই থ্রিলার 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' (Dhurandhar The Revenge) বিশ্বজুড়ে ১৭৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে. তাঁর ঝুলিতে পরবর্তীতে রয়েছে জয় মেহতার ছবি ‘প্রলয়’।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


