কেউ-কেউ জানেন ৬টিরও বেশি ভাষা! দীপিকা-মাধবন-তাপসী-সহ বলিউডের কারা এই তালিকায়

বাংলা, তামিল, তেলেগু, পঞ্জাবি, কন্নড়, মারাঠি-- ভারতে একাধিক ইন্ডাস্ট্রি রয়েছে। আর বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ার কারণে বলিউডের এই তারকারা একাধিক ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়েছেন। 

Published on: May 29, 2026, 16:29:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা শুধু এক বা দুটি নয়, একাধিক ভাষায় সাবলীল। বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ার কারণে তাঁরা নানা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগও পেয়েছেন। চলুন জেনে নেওয়া যাক সেই সব তারকাদের সম্পর্কে, যাঁরা তিনটিরও বেশি ভাষায় কথা বলতে পারেন।

দীপিকা-মাধবন-তাপসী-সহ একাধিক ভাষায় সাবলীল বলিউডের এই তারকারা।
দীপিকা-মাধবন-তাপসী-সহ একাধিক ভাষায় সাবলীল বলিউডের এই তারকারা।

প্রকাশ রাজ — দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেতাকে আমরা ‘সিংহম’ এবং ‘ওয়ান্টেড’-এর মতো ছবিতে দেখেছি। অনেকেই জানেন না, প্রকাশ রাজ মোট ৬টি ভাষায় পারদর্শী—কন্নড়, তেলুগু, তামিল, মালয়ালম, হিন্দি এবং ইংরেজি। এমনকী নিজের অনেক ছবির ডাবিংও তিনি নিজেই করেছেন।

আসিন — Ghajini ছবিতে আমির খানেক বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান আসিন। দক্ষিণের এই অভিনেত্রী ৬টি ভাষায় দক্ষ— হিন্দি, ইংরেজি, মালয়ালম, তামিল, তেলুগুর পাশাপাশি তিনি ফরাসি ভাষাও জানেন।

কমল হাসান— ভাষাজ্ঞানের দিক থেকে তিনিও এক কিংবদন্তি। দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি ও অন্যান্য ভাষার ছবিতেও সফলভাবে কাজ করেছেন। তিনি তামিল, তেলুগু, মালয়ালম, হিন্দি এবং ইংরেজি— মোট ৫টি ভাষায় পারদর্শী।

তামান্না ভাটিয়া— শুধু সৌন্দর্য নয়, ভাষাজ্ঞানেও এগিয়ে তামান্না। তিনি কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, হিন্দি এবং ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারেন।

আর মাধবন— প্রতিটি চরিত্রে নিজেকে নিখুঁতভাবে মেলে ধরার জন্য পরিচিত এই অভিনেতা মোট ৫টি ভাষায় দক্ষ। তামিল, হিন্দি, ইংরেজি, তেলুগু এবং কন্নড় ভাষায় তাঁর ভালো দখল রয়েছে।

তাপসী পান্নু— ‘বিউটি উইথ ব্রেইন’ নামে পরিচিত তাপসী পাঞ্জাবি ভাষায় খুবই সাবলীল। এছাড়াও তিনি হিন্দি, ইংরেজি এবং তেলুগু ভাষাও জানেন।

দীপিকা পাড়ুকোন— তালিকার শেষ নাম দীপিকা পাড়ুকোন। তিনি হিন্দি ও ইংরেজির পাশাপাশি কন্নড় এবং কোঙ্কণি ভাষাতেও পারদর্শী।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More