হাঁটু মুড়ে বসে শুভশ্রীর হাতে চুমু, নাচ ইধিকার সঙ্গেও! দেশু ৭ প্রোমোশন জমে ক্ষীর

দেশু ৭-এর প্রোমোশনে ছবি নিয়ে কথা বলার পাশাপাশি ইধিকা ও শুভশ্রীর সঙ্গে পারফর্মও করতে দেখা যায় দেবকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একাধিক মুহূর্ত। 

Published on: Oct 2, 2026, 09:00:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পুজোয় আসছে দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর সিনেমা। দেশু ৭ নিয়ে ভক্তদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ত্রিপুরা দিয়ে ছবির প্রচার শুরু করেছিলেন দুই তারকা। শুক্রবারই তাঁরা কলকাতায় ফেরেন। আর এদিন রাতেই ‘দেশু ট্যুরে’ তাঁদের দেখা গেল শ্রীরামপুরে। আর এখানে শুধু দেব-শুভশ্রী নয়, হাজির হয়েছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্যও।

দেব-শুভশ্রী।
দেব-শুভশ্রী।

ছবি নিয়ে কথা বলার পাশাপাশি ইধিকা ও শুভশ্রীর সঙ্গে পারফর্মও করতে দেখা যায় দেবকে। এছাড়াও একাধিক মিষ্টি মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে শুভশ্রী ও ইধিকার কপালে থাকা কিছু মুছে দিতে দেখা যায় দেবকে। এমনকী, তোর শুধু তোর গানে পারফর্ম করার সময় সেই চেনা পরিচিত কেমিস্ট্রি ধরা পড়ল। দেব হাঁটু মুড়ে বসে চুমু খেলেন শুভশ্রীর হাতে। এমনকী, ইলিশ চন্দনা গানে যখন ইধিকার সঙ্গে নাচ করছিলেন, তখন হাত ধরে শুভশ্রীকেও মঞ্চের মাঝে টেনে আনতে দেখা যায় শুভশ্রীকে।

এদিন মিডিয়ার সামনে দেবকে বলতে শোনা যায়, ‘শুভশ্রী যদি দেশু ৭-এর এই টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯% চান্স আছে। DeSu7-এ নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই’। প্রসঙ্গত, এই ছবি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা ছবির রেকর্ড ভেঙে দেবে দেশু ৭।

ইতিমধ্যেই ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। এমনকী সেই জানুয়ারি মাসেই বিক্রি হয়ে গিয়েছে দেশু ৭-এর গোল্ডেন টিকিট। দেব আর শুভশ্রী তাঁদের ভক্তদের কথা দিয়েছেন ছবি প্রথম দেখতে পারবেন গোল্ডেন টিকিটের অধিকারীরা

দেব দেশু ৭ নিয়ে কথা বলার সময় জানিয়েছেন, তৃণমূল সরকারের আমলে তাঁকে পুজোয় ছবি নিয়ে আসতে বাধা দেওয়া হয়েছিল। এমনকী, তিনি নিশ্চিত ছিলেন যে, যদি ফের তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তাহলে তাঁকে টলিউড থেকে ব্যানও করা হতে পারে। আর যখন তাঁকে পুজোয় ছবি আনায় বাধা দেওয়া হচ্ছিল, তখনই পৌঁছন শুভশ্রীর কাছে। দেবের এককথায় রাজি হয়ে যান শুভশ্রীও। এমনকী, সেই সময় না ঠিক হয়েছিল ছবির গল্প, না ঠিক হয়েছিল ছবির নাম। দেশু জুটির ৭ নম্বর ছবি হিসেবে দেশু ৭ বলা হয়। পরবর্তীতে এই নাম এতটাই জনপ্রিয় হয় যে, এটিকেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমার টাইটেল হিসেবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More