চুমু আদরে সুপার হট দেব-শুভশ্রী! মুক্তি পেল দেশু ৭-এর প্রথম গান ‘তোর শুধু তোর’
লাদাখে হয়েছে তোর শুধু তোর শুধু তোর গানের শ্যুট। তাই গানটির ব্যাকগ্রাউন্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু দেব-শুভশ্রীর কেমিস্ট্রির কারণে চারপাশের পাহাড়, নদী কিছুতেই চোখ পড়ে না। শুধু দেশু আর দেশু…
বহু অপেক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল দেশু সিনেমার ‘আমি তোর শুধু তোর’ গানটি। প্রথম ঝলকেই দেব-শুভশ্রী ভক্তরা বুঝেছিলেন সেই পুরনো রসায়ন ফিরতে চলেছে বড় পর্দায়। আর সেটাই হল। একেবারেই অনুরাগীদের আশাভঙ্গ করলেন না তাঁরা।

লাদাখে হয়েছে তোর শুধু তোর শুধু তোর গানের শ্যুট। তাই গানটির ব্যাকগ্রাউন্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু দেব-শুভশ্রীর কেমিস্ট্রির কারণে চারপাশের পাহাড়, নদী কিছুতেই চোখ পড়ে না। শুধু দেশু আর দেশু…
রবিবার রাতেই দেব-শুভশ্রী যৌথ পোস্টে জানিয়েছিলেন, সোমসকালে সকলকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন। আর কথা রাখলেন। ঘুরিয়ে আনলেন লাদাখ থেকে। দেশু জুটির মাখোমাখো রোম্যান্স তাঁদের পুরনো প্রেমের স্মৃতি ফিরিয়ে এনেছে। চুমু, আদর কী নেই তাতে! আর শুভশ্রীর হটনেস, তা তো নায়ক আগেই বলেছেন। তাঁর প্রাক্তন বান্ধবীকে নাকি এত সুন্দর আর হট আগে লাগেনি। আর দেব তো সুপার হ্যান্ডসাম।
দেশু ৭-এর তোর শুধু তোর গানটি গেয়েছেন দীপক তিওয়ারি। কোরিওগ্রাফি বাবা যাদবের। এই সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন দেব। ছবিতে দেব-শুভশ্রীর সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার।
এর আগে টিজার মুক্তির আগে দেব অকপটে নিজের নায়িকার প্রশংসা করে বলেছিলেন, এই এতগুলো বছর পর কাজ করতে গিয়ে দেখেছেন যে ইউভান-ইয়ালিনির মাম্মা এখন অনেক বেশি পরিণত। এমনকী দেব মনে করেন যে, তখন যদি (যখন প্রেম চলছিল দেব-শুভশ্রীর) এমন ম্যাচিওরিটি থাকত তাহলে ব্রেকআপই হত না।
এদিকে, গত বছর ডিসেম্বর মাসে প্রথমবার ছবির ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী। যদিও তখন ছবির নাম ও বিষয় কিছুই ঠিক করা হয়নি সেইমুহূর্তে। দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে সেই সময় ডাকা হয়েছিল ‘দেশু সাত’। পরবর্তীতে টিজার মুক্তির আগে দেব ইঙ্গিত দেন, যেহেতু ছবি নিয়ে এত হাইপ তৈরি হয়ে গিয়েছে, লোক দেশু সাত হিসেবেই এটিকে চিনতে শুরু করেছেন, তাই নতুন নাম রাখা নিয়ে একটু সন্দিহান সিনেমার টিম।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


