লাদাখে শুভশ্রীর রূপের ছটা, ছবিগুলি আবার দেবের তোলা! সোমবার দেশু ৭-এর ‘বড় দিন’

২০২৬-এর পুজোয় বাংলা ছবির বক্স অফিস যে দেব ও শুভশ্রীর দখলে, তা খুব সহজেই বলা চলে। সোমবার ৩১ অগস্ট দেশু সাতের জন্য ‘বড় দিন’, পোস্ট দুই তারকার। উত্তেজিত ভক্তরা। 

Published on: Aug 30, 2026, 19:00:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পুজোয় দেব-শুভশ্রী আসছেন একসঙ্গে। আর তা নিয়ে দর্শকদের উন্মাদনাও বেশ তুঙ্গে। রবিবারও ভক্তদের জন্য বেশ চমক উপহার দিলেন দুই তারকা। শুভশ্রী লাদাখে তোলা তাঁর বেশ কিছু ছবি ভাগ করে নিলেন। ফোটো কার্টেসিতে লেখা যেগুলো তুলে দিয়েছে খোদ দেব। সঙ্গে জানালেন, সোমবার বেশ একটা বড় দিন দেশুসাতের জন্য।

সোমবার দেশু সাত নিয়ে বড় চমক নিয়ে আসছেন দেব ও শুভশ্রী।
সোমবার দেশু সাত নিয়ে বড় চমক নিয়ে আসছেন দেব ও শুভশ্রী।

ডেনিম ও কালো পাফার জ্যাকেটে দেখা গেল শুভশ্রীকে। চোখে কালো রঙের চশমা। সঙ্গে বিস্কিট রঙের স্কার্ফ। শুভশ্রীর এই পোস্টে কমেন্টও করেছেন দেব। লিখেছেন, ‘ইউ উইল কিল ইট’!

একসময় জমিয়ে প্রেম করেছিলেন দেব ও শুভশ্রী। তাঁদের জুটি রিল লাইফ ছাড়িয়ে ছাপ ফেলে গিয়েছিল রিয়েল লাইফেও। তবে বিচ্ছেদের পর লম্বা সময় এড়িয়ে গিয়েছিলেন একে-অপরকে। তবে দুজনের মধ্যেকার সব জড়তা কাটিয়ে দেয় ধূমকেতু। যার শ্যুটিং হয়েছিল তাঁদের বিচ্ছেদের পরপরই। আর ছবিটি মুক্তি পায় প্রায় ১১ বছর পর, ২০২৫ সালে।

দেব নিজেই জানিয়েছেন, একদিন রাত দুটোয় আচমকাই ফোন করেন শুভশ্রীকে। এমনকী, তাঁর কাছে ছিল না শুভশ্রীর নম্বরও। সেটাও চেয়ে নিয়েছিলেন নিজের আপ্ত সহায়কের থেকে। ফোন করে, পুজোর ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। অপরদিকে শুভশ্রীও দেবের প্রস্তাব পেয়ে এক মুহূর্ত ভাবেননি। রাজি হয়ে যান। সিনেমার গল্প, তাঁর চরিত্র, কোনোকিছু না জেনেই দিয়েছিলেন সিলমোহর।

দেব-শুভশ্রীর সিনেমার নাম এখনো ঠিক হয়নি। আপাতত তাঁদের জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে ‘দেশু সাত’ বলা হচ্ছে। দেবের পরিচালনায় প্রথম ছবি হত চলেছে এটি। আপাতত শ্যুট শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। দেশু সাতে আরও দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। একটি আইটেম ডান্স করেছেন ইধিকা পালও।

খবর রয়েছে, দেশু সাত ভালোবাসা, রাজনীতি, সংঘর্ষ এবং বেঁচে থাকার লড়াইয়ের এক মিশ্রণ হতে চলেছে। এদিকে, দুজনে মিলেই যেভাবে সোমবার ‘বড় খবর’ আসার ঘোষণা করেছেন, তাতে ভক্তরা যেন অধীর হয়ে রয়েছেন। এখন দেখার সোমবার কোন চমক আসে। ছাব্বিশের পুজো যে ধামাকেদার হবে, তা এখন থেকেই চোখ বুজে বলা চলে।

এখানে বলে রাখা যাক, দেশু সাতের প্রিমিয়ারের গোল্ডেন টিকিট আগেই বুকিং হয়ে গিয়েছে। প্রায় ১০ মাস আগেই টিকিট কেটে ফেলেছিলেন অনুরাগীরা। সিনেমার নাম, গল্প কিছুিই না জেনে, শুধু দুই তারকাকে দেখতে, এমন ঘটনা বাংলা কেন, ভারতীয় সিনেমাতেই হয়তো ঘটেনি এর আগে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More