সোমের সকালে ঘুরে আসুন দেব- শুভশ্রীর সঙ্গে, থাকছে বিরাট বড় চমক

দুর্গাপুজোয় একাধিক বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা কিন্তু দর্শকদের পাখির চোখ এখন শুধুই দেব- শুভশ্রীর আগামী ছবির দিকে। অন্যদিকে দর্শকদের উত্তেজনা ধরে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেব- শুভশ্রী।

Published on: Sep 6, 2026, 20:00:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দুর্গাপুজোয় একাধিক বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা কিন্তু দর্শকদের পাখির চোখ এখন শুধুই দেব- শুভশ্রীর আগামী ছবির দিকে। অন্যদিকে দর্শকদের উত্তেজনা ধরে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেব- শুভশ্রী। কিছুদিন আগেই টিজার লঞ্চের জন্য একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তাঁরা, যেখানে একে অপরের নানান অজানা কথা তুলে ধরেছিলেন এই তারকা জুটি।

সোমের সকালে ঘুরে আসুন দেব- শুভশ্রীর সঙ্গে
সোমের সকালে ঘুরে আসুন দেব- শুভশ্রীর সঙ্গে

এবার রবিবারের বিকেলে দর্শকদের জন্য আরও একটি সারপ্রাইজ নিয়ে এলেন তাঁরা। রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই শুভশ্রী একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, ‘প্রিয় দর্শক, শুরুর দিন থেকে আপনারা আমাদের ভালবেসেছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন, সাহস দিয়েছেন নতুন কিছু করার।’

আরও পড়ুন: 'আমি চাই সায়ক একটু শান্তি পাক', বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি

এরপরেই একটি নতুন অ্যানাউন্সমেন্ট করলেন শুভশ্রী। তিনি লেখেন, ‘গোল্ডেন টিকিট থেকে আজ পর্যন্ত আপনারা আমাদের এতদূর নিয়ে এসেছেন। আমাদের জার্নিতে এত বছর ধরে জুড়ে রয়েছেন আপনারা, নিজের জীবনের প্ল্যানে জুড়ে রেখেছেন আমাদের। এবার ফিরিয়ে দেওয়ার পালা। আমাদের সঙ্গে নতুন একটা জার্নিতে যাবেন নাকি ঘুরতে?’

'চলুন সবাই মিলে ঘুরে আসি। কোথায় যাচ্ছি? জানতে চান? তাহলে ব্যাকপ্যাক করে তৈরি থাকুন আমরা আসছি কালকে সকাল ন'টায়'। খুব স্বাভাবিকভাবেই এই পোস্ট ইতিমধ্যেই সকলের নজর কেড়ে নিয়েছে। অনেকে ভাবছেন দেব-শুভশ্রী হয়তো এবার জেলায় জেলায় প্রচার শুরু করবেন। কেউ আবার ভাবছেন লাদাখের শুনশান রাস্তায় হয়তো সকলকে নিয়ে যাবেন এই তারকা জুটি।

আরও পড়ুন: নিজেই চেয়েছিলেন বাড়ি যেতে, ‘বিগ বস বাংলা’ তাই বিদায় জানাল অনিন্দ্যকে

দেব শুভশ্রী সকলকে কোথায় ঘুরতে নিয়ে যাবেন, তা জানা না গেলেও আপাতত সোমবার সকাল পর্যন্ত সকলকেই অপেক্ষা করতে হবে। আবার একটা নতুন চমক নিয়ে যে আসছেন তাঁরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে যা দেখে দর্শকরা আরও একবার যেন হারিয়ে গিয়েছেন বছর দশেক আগের পৃথিবীতে। টিজারেই এমন কিছু দৃশ্য দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক, যা বাস্তব এবং সিনেমাকে মিলেমিশে একাকার করে দিয়েছে। টিজারে আলাদাভাবে নজর কেড়েছেন অনির্বাণও।