লাদাখ থেকে কলকাতায় ফিরলেন দেব-শুভশ্রী, বিমানবন্দরেই একে অপরকে করলেন আলিঙ্গন
আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে দেব- শুভশ্রীর আগামী ছবি। আপাতত ছবির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। এই মুহূর্তে জোর কদমে চলছে ছবির শুটিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবির বেশ কিছু ঝলকও প্রকাশ্যে এসেছে। দাদাগিরির পাশাপাশি ছবির শুটিং নিয়েও বেজায় ব্যস্ত অভিনেতা।
আগামী দুর্গাপুজোয় মুক্তি পাবে দেব- শুভশ্রীর আগামী ছবি। আপাতত ছবির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। এই মুহূর্তে জোর কদমে চলছে ছবির শুটিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবির বেশ কিছু ঝলকও প্রকাশ্যে এসেছে। দাদাগিরির পাশাপাশি ছবির শুটিং নিয়েও বেজায় ব্যস্ত অভিনেতা।

এই সিনেমাটি অনেকগুলি কারণে ভীষণ স্পেশাল। প্রথমত দেব শুভশ্রী প্রায় ১০ বছর পর আবার কামব্যাক করতে চলেছেন এই ছবির মাধ্যমে। অন্যদিকে একসময় ব্যান হয়ে থাকা অনির্বাণ ফিরতে চলেছেন বড় পর্দায়। সব থেকে বড় কথা, এই সিনেমার হাত ধরেই প্রথম পরিচালকের আসনে বসতে চলেছেন দেব।
আরও পড়ুন: ৫ মাসেই শুরু অশান্তি! রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের পেছনে রয়েছে কোন কারণ?
গত ৪ অগস্ট অর্থাৎ মঙ্গলবার ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে দেবের পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এবার আবারও একটি ছোট্ট ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল। ভিডিওটি পোস্ট করা হয়েছে দেবের ফ্যান পেজ থেকে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, কালো পোশাক এবং রোদ চশমা পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন দেব।
বিমানবন্দরে নেমে সকলের উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার জানান দেব। ততক্ষণে দেবকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা। কিন্তু সকলকে উপেক্ষা করে হঠাৎ করেই দেব আবার পিছনে গিয়ে সহ অভিনেত্রী তথা বন্ধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে ধরেন। শুভশ্রী ও দেবের সেই মিষ্টি আলিঙ্গন করার মুহূর্ত এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।
শুভশ্রীকে আলিঙ্গন করার পরেই গাড়িতে উঠে পড়েন দেব। ফ্যান পেজের তরফ থেকে দাবি করা হয়েছে, লাদাখ থেকে শুটিং সেরে ঘরে ফিরেছেন দেব-শুভশ্রী। বাড়ি ফেরার পথে একে অপরকে আলিঙ্গন করার এই মুহূর্ত দেখে আবারও নস্টালজিয়ায় ভাসলো গোটা একটা প্রজন্ম।
আরও পড়ুন: 'দয়া করে বাঁচতে দিন...', শ্যামৌপ্তির সঙ্গে টাকা-কাজ নিয়ে অশান্তির গুঞ্জনে মুখ খুললেন রণজয়
প্রসঙ্গত, গতকাল সোশ্যাল মিডিয়ায় আসন্ন ছবির একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখতে পাওয়া যায়, ফুল দিয়ে সাজানো গাড়িতে দাঁড়িয়ে রয়েছেন অনির্বাণ ও শুভশ্রী। শুভশ্রীর গলায় মালা, হালকা রঙের শাড়ি। অভিনেত্রীকে দেখে বোঝাই যাচ্ছে তিনি কোনও নেত্রীর চরিত্রে অভিনয় করছেন।
গাড়ি নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে সকলকে সিন বোঝাচ্ছেন দেব। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার দেবের ছবি বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তবে অফিসিয়ালি দেব শুভশ্রীর আসন্ন ছবির শুধুমাত্র একটি পোস্টার প্রকাশ্যে এসেছে, আর কিছুই জানা যায়নি।
E-Paper

