ত্রিপুরায় দেশু ৭ প্রোমোশনে শুভশ্রীকে চুমু খেলেন দেব! ‘বেচারা’ রাজ-রুক্মিণীর চিন্তায় ঘুম উড়ল নেটপাড়ার
মঙ্গলবার দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন ত্রিপুরায়। আগরতলা এয়ারপোর্টে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়। পুজোতেই আসছে দেশু ৭।
এবারও পুজোয় একগুচ্ছ ছবি মুক্তি পাচ্চে প্রেক্ষাগৃহে। তবে দর্শকদের হাইপ সবথেকে বেশি যে ছবি নিয়ে তা হল দেশু ৭। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বড় পর্দায় দেখার জন্য চলছে অধীরে অপেক্ষা। ইতিমধ্যেই ছবি প্রচারও শুরু। মঙ্গলবার দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন ত্রিপুরায়। আগরতলা এয়ারপোর্টে দুই তারকাকে স্বাগত জানাতে ছিল উপচে পড়া ভিড়। আগরতলার চিলড্রেনস পার্কে 'DeSu 7' ছবির বিশেষ প্রমোশন ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে। তবে এদিনের আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। এমনকী, দেশু ৭-এর জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এও পারফর্ম করেন তাঁরা। এমনকী, পারফরমেন্সের মাঝে স্টেজেই শুভশ্রীর কপালে চুমু থেতে দেখা যায় দেবকে। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এক নেটিজেন লিখলেন, ‘হায় ভগবান! এরা ছবির জন্য আর কী কী করবে।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।’ অন্যজন লেখেন, ‘এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।’ চতুর্থ কমেন্টে লেখা, ‘দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন। উফফফ তোমরা কেন যে বিয়ে করলে না!’
সম্প্রতি কলকাতায় এক স্য়ালোঁর উদ্বোধনে এসে দেব দাবি করেছিলেন, তাঁকে আর শুভশ্রীকে নিয়ে যে ধরনের মন্তব্য পড়ছে, তাতে আজকাল নাকি প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। দুজনে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, তা হতে দিচ্ছে না আশেপাশের মানুষেরা। এমনকী, অভিনেতা দুঃখ করে বলেছিলেন যে, যেভাবে তাঁদের নিয়ে জলঘোলা হচ্ছে তাতে প্রোমোশন করতেও ভয় পাচ্ছেন।
দেশু ম্যাজিককে ফিরিয়ে এনেছিল ২০২৫ সালে মুক্তি পাওয়া ধূমকেতু। সেই সময় টলিপাড়ার অন্দরেই একটু কোনঠাসা ছিলেন দেব। এমনকী, ২০২৬ সালের পুজোতে তাঁকে ছবি আনতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও করেছিলেন। আর সেইসময়ই দেব পৌঁছন শুভশ্রীর কাছে। আর ডিসেম্বরেই ছবির ঘোষণা করে দেন। দেবের বিশ্বাস ছিল, তিনি আর শুভশ্রী বড় পর্দায় আসলে ম্যাজিক হবেই। শুভশ্রী যখন দেশু সাতের জন্য হ্যাঁ করেন, তখনও ছবির গল্প, নাম কিছুই ভাবা হয়নি। শুধু তাঁদের জুটির সপ্তম সিনেমা হিসেবে এটিকে দেশু ৭ হিসেবে উল্লেখ করা হয়। আর বর্তমানে এটাই ছবির নাম।
দেশু ৭-এ দেব-শুভশ্রী ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, লোকনাথ দে-র মতো তারকারা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


