‘বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যান সংস্কৃতিকে অতীত করে…’, রাজ্যে বিজেপি জয়লাভের পর প্রথম বার্তা তৃণমূল সাংসদ দেবের!
২০২৬-এর বিধানসভা নির্বাচনে পর বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ২০০-এর বেশি আসন নিয়ে বিরাট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে বিজেপি। কিন্তু দেবকে এই ফলাফলের পর কিছু বলতে দেখা যায়নি। তবে এবার অবশেষে নীরবতা ভাঙলেন তৃণমূল সাংসদ দেব।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে পর বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ২০০-এর বেশি আসন নিয়ে বিরাট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে বিজেপি। রাজ্যের বাতাসে এখন গেরুয়া আবির। পশ্চিমবঙ্গে এই পালাবদলের পর থেকেই টলিপাড়ার নানা কলাকুশলী তাঁদের মতো করে মত প্রকাশ করেছেন। বেশির ভাগই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিজেপিকে। কিন্তু দেবকে এই ফলাফলের পর কিছু বলতে দেখা যায়নি। যদিও তাঁর পরিবার শোকের মধ্যে দিয়ে যাচ্ছে। ভোটের ফলাফলের আবহে তিনি হারিয়েছেন তাঁর পোষ্যকে। তবে এবার অবশেষে নীরবতা ভাঙলেন তৃণমূল সাংসদ দেব।
রাজ্যে বিজেপি জয়লাভের পর প্রথম বার্তা তৃণমূল সাংসদ দেবের!
কী বার্তা দিলেন দেব?
সৌজন্যের রাজনীতিতেই বিশ্বাসী দেব। অন্য দলের সদস্যদের প্রতি কখনও অশ্রদ্ধা করতে দেখা যায়নি নায়ককে। তিনি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী শিল্পীদের নিয়েও তাঁর ছবি কাজ করেছেন। এমনকী অনির্বাণকের অলিখিত ব্যান নিয়ে সমালোচনাও করেছেন তিনি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের উল্টো সুরেরও অনেক সময় সুর চড়াতে দেখা গিয়েছে দেবকে।
এবার বুধবার নায়ক তাঁর সমাজমাধ্যমের পাতায় বিজেপির জয় প্রসঙ্গে তাঁদের শুভেচ্ছা জানালেন। তিনি লেখেন, ‘বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ার জন্য বিজেপিকে জানাই অভিনন্দন। আমি আন্তরিক ভাবে আশা করি, সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কথা যেন শোনা হয়, তা নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘জনজীবন ও চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে জড়িত একজন মানুষ হিসেবে আমি নতুন সরকারকে আন্তরিক ভাবে অনুরোধ করব, বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যান ও বিভাজনের সংস্কৃতিকে অতীত করে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতা চেতনাকে গুরুত্ব দেওয়া হয়। চলচ্চিত্র বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, এবং এর বিকাশ কেবল পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব।’
তবে দেব তো কেবল টলিউডের নায়ক নন তিনি ঘাটালের সাংসদও বটে। তাই তাঁর ঘাটালবাসীর কথা মাথায় রেখে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গেও কথা বলেন। নায়ক লেখেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানটি সম্পন্ন করার লক্ষ্যে আমিও নতুন সরকারের সমর্থন ও সহযোগিতার প্রত্যাশা করি— যা ঘাটালের মানুষের জন্য একটি দীর্ঘদিনের স্বপ্ন এবং অপরিহার্য প্রয়োজন। রাজনীতির ঊর্ধ্বে, এর মূল উদ্দেশ্য হল জীবন রক্ষা করা, জীবিকা সুরক্ষিত করা এবং ঘাটালের জনগণকে তাদের প্রাপ্য ভবিষ্যৎ নিশ্চিত করা।’ নায়ক এই পোস্ট করতেই নানা কমেন্ট করেছেন নেটিজেনরা। তাঁর অনুরাগীরা তাঁকে রাজনীতি থেকে সরে আসার পরামর্শও দিয়েছেন।
Home/Entertainment/‘বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যান সংস্কৃতিকে অতীত করে…’, রাজ্যে বিজেপি জয়লাভের পর প্রথম বার্তা তৃণমূল সাংসদ দেবের!