'আমিই ব্যান হয়ে যেতাম…', স্বরূপ গ্রেফতারের পর মুখ খুললেন দেব! জানালেন ‘দেশু ৭’-এর প্রভাব পড়েছিল

টলিপাড়ায় এখন অন্যতম আলোচ্য বিষয় স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার। ৪ জুন রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে টলিপাড়ার নানা কলাকুশলীদের মধ্যে ক্ষোভ জমেছিল। ইতিমধ্যেই অনেকে এই বিষয়ে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন দেব।

Updated on: Jun 5, 2026, 21:43:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ায় এখন অন্যতম আলোচ্য বিষয় স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার। ৪ জুন রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে টলিপাড়ার নানা কলাকুশলীদের মধ্যে ক্ষোভ জমেছিল। ইতিমধ্যেই অনেকে এই বিষয়ে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন দেব।

'আমিই ব্যান হয়ে যেতাম…', স্বরূপ গ্রেফতারের পর মুখ খুললেন দেব!
'আমিই ব্যান হয়ে যেতাম…', স্বরূপ গ্রেফতারের পর মুখ খুললেন দেব!

টলিউডে দেব ও স্বরূপের মধ্যকার সমস্যা গত কয়েক মাসে বেশ চোখে পড়ছিল সকলের। অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করা নিয়ে দেব সরব হয়েছিলেন। সেই নিয়ে স্বরূপ বিশ্বাসের নামও উঠে এসেছিল দেবের মন্তব্যে। এরপর টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া নিয়েও তাঁদের মধ্যে মতোবিরোধ দেখা দিয়েছিল। এবার দেব দাবি করলেন বিধানসভা নির্বাচনে জোড়াফুল জিতলে তাঁকেও ব্যান হতে হত।

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কী বলব একজন হেরে যাওয়া মানুষকে নিয়ে! হেরে যাওয়া মানুষের সঙ্গে লড়াই করব? এখন প্রচুর কথা বলতে ইচ্ছে করছে। কিন্তু কী লাভ! যে যার কর্মের ফল ভুগবে। দেবের চরিত্র এমন নয় যে, কারও খারাপ সময়ে কিছু বলবে। যখন ওঁর ভাল সময় ছিল, তিনি সকলের খারাপ সময় এনে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি প্রথম বার বলছি কথাটা, আমাকেও সমাজমাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়েছিল! না হলে আমাকে আর কাজ করতে দেওয়া হবে না, এমনও বলা হয়েছিল। আমি আমার লড়াইটা লড়েছি। আজ তিনি তাঁর কর্মের ফল পেয়েছেন।’

নায়ক আর্টিস্ট ফোরামকে নিয়েও সুর চড়ান। তিনি দাবি করেন, তিনি আর্টিস্ট ফোরামকে একটা মেল পাঠিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন এত জন শিল্পীকে ব্যান করে রাখা হয়েছে কেন। কিন্তু দেব জানান, আর্টিস্ট ফোরাম কিন্তু তখন পদক্ষেপ করেনি। তাঁর কথায়, 'তাঁরা কেন প্রশ্ন করল না স্বরূপ বিশ্বাসকে?’

শেষে দেব জানান তাঁকেও নাকি ব্যান হতে হত। এমন কী এর প্রভাব নাকি পড়ত 'দেশু ৭'-এও নায়কের কথায়, ‘যদি দল জিতত, স্বরূপকে আটকানো মুশকিল হয়ে যেত। আমিই ব্যান হয়ে যেতাম। আমি ডিসেম্বর থেকে লড়ছি। স্ক্রিনিং কমিটি হয়েছে, আমি ভোট দিইনি। আমার নামে অভিযোগ দিতে লালবাজারে পৌঁছে গিয়েছিলেন অনেকে। তার মুখও ছিলেন স্বরূপ বিশ্বাস। ‘দেশু ৭’-এর ঘোষণা করার পর আমাকে বলা হয়েছিল, আমি ছবি রিলিজ করতে পারব না। কারণ, স্ক্রিনিং কমিটিতে আমি ভোট দিইনি। ১২ জন বলেছিলেন, পুজোয় দেবের ছবি রিলিজ় করতে পারবে না।’

প্রসঙ্গত, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর শ্রীলেখা মিত্র থেকে ভাস্বর চট্টোপাধ্যায়, তিথি বসু, ঋদ্ধি সেন অনেকেই মুখ খুলেছেন।