Dev-Rukmini: নরওয়ে-তে দেবের পাশে নেই রুক্মিণী! দু'জনের মাঝে বিশাল দূরত্ব! শুভ ফিরলেন রাজে
সুমেরুতে প্রকৃতির কোলে একান্তে সময় কাটাচ্ছেন দেব। পাশে নেই সঙ্গী রুক্মিণী। নায়িকা রয়েছেন কেরালার কোচি শহরে। কাজে ব্যস্ত অভিনেত্রী। এই দূরত্ব কি নেহাত পেশাদারিত্বের নাকি রয়েছে অন্য রহস্য?
দুর্গাপুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেশু৭’-এর দুর্দান্ত সাফল্যের মাঝে আচমকা নরওয়ে-তে ছুটি কাটাচ্ছেন দেব। নিশিত সূর্যের দেশে-র ট্রোমসো শহর থেকে বেশকিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা-প্রযোজক দেব। তবে এই বরফঘেরা সুদূর উত্তর মেরুর সফরজুড়ে কেবলই দেখা মিলছে একা দেবের। জল্পনা ছিল, রুক্মিণী মৈত্র কি দেবের সঙ্গেই আছেন?

খানিক হতাশা ভরা জবাব মিলল। দেবের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র এই মুহূর্তে কাজের সূত্রে রয়েছেন কেরালার কোচিতে। টলিপাড়ায় দুজনের দূরত্ব নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই দু-জনের এই আলাদা গন্তব্য ঘিরে তৈরি হয়েছে অশনি সংকেত। আর্কটিক সার্কেল থেকে নিজের একাধিক মনোরম ও রোমাঞ্চকর ভ্রমণের ছবি শেয়ার করলেন সুপারস্টার।
ট্রোমসো থেকে দেবের বিশেষ ছবি ও নানা মুহূর্ত:
রেনডিয়ারের সাথে সময় অতিবাহিত: শেয়ার করা ছবিতে দেখা গেছে, বরফ ও পাহাড়ঘেরা খোলা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বড় শিংওয়ালা সুমেরু অঞ্চলের বিশেষ হরিণ বা ‘রেনডিয়ার’দের নিজের হাতে বাটিতে করে খাবার খাওয়াচ্ছেন দেব। ডার্ক গ্রে রঙের জ্যাকেট, কালো ট্র্যাক প্যান্ট ও রোদচশমায় বেশ স্টাইলিশ দেখাচ্ছে অভিনেতাকে।
প্রকৃতির কোলে ক্যাম্পফায়ার: সুমেরু অঞ্চলের হাড়কাঁপানো ঠান্ডার মাঝে খোলা আকাশের নিচে জ্যাকেটে হাত গুঁজে ফায়ার পিটের পাশে দাঁড়িয়ে আগুন পোহানোর মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন দেব। ব্যাকগ্রাউন্ডে দেখা মিলছে বিশেষ সামি টিপি তাঁবু ও কাঠের কটেজের।
দেব-রুক্মিণীর দূরত্ব ঘিরে জল্পনা ও অনুরাগী মহলে উদ্বেগ:
দেশু৭-এর প্রচার ঘিরে দেব-শুভশ্রী অতীত সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও একটা বাক্য খরচ করেননি রুক্মিণী। কোনও বড় ছবি মুক্তির পর সাধারণত এই দেব, রুক্মিণীকে নিয়েই বিদেশে ছুটি কাটান। কিন্তু একদিকে সুদূর ট্রোমসোতে দেবের একক উপস্থিতি এবং অন্যদিকে রুক্মিণীর একা কোচিতে অবস্থান—দুজন অনুরাগী মহলে বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।

যদিও একে নেহাতই কাজের ব্যস্ততাজনিত আলাদা ট্রিপ বলে মনে করছেন অনেকে, তবুও তাঁদের দীর্ঘদিনের অটুট রসায়নে কোনো ফাটল ধরল কি না, তা নিয়ে চর্চা থামছে না ভক্তদের মধ্যে।
ওদিকে দেশু৭-এর প্রচার থিতু হতেই রাজের কাছেই ফিরেছেন শুভশ্রী। পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে নায়িকাকে। দশমীতেও কুণ্ডু বাড়িতে রাজের সঙ্গে সিঁদুর রঙা শুভশ্রী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


