'তুমি না থাকলে আমি এখানে..', দাদাগিরির মঞ্চ থেকে মায়ের উদ্দেশ্যে কী বললেন দেব?

দাদাগিরির মঞ্চে হতে চলেছে একটি স্পেশাল এপিসোড যেখানে মিঠুন চক্রবর্তী, মমতা শংকর ছাড়া উপস্থিত থাকবেন বিশ্বজিৎ, বিশ্বনাথ বসু, তুলিকা বসু। হাসি ঠাট্টায় মেতে উঠবে দাদাগিরির স্পেশাল এপিসোড।

Published on: Aug 9, 2026, 17:51:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘দাদাগিরি’র মঞ্চে হতে চলেছে একটি স্পেশাল এপিসোড যেখানে মিঠুন চক্রবর্তী, মমতা শংকর ছাড়া উপস্থিত থাকবেন বিশ্বজিৎ, বিশ্বনাথ বসু, তুলিকা বসু। হাসি ঠাট্টায় মেতে উঠবে দাদাগিরির স্পেশাল এপিসোড। ইতিমধ্যেই একটি প্রমোয় দেখতে পাওয়া গিয়েছে, মমতা শঙ্কর এবং মিঠুনের সেই পুরনো প্রেমের প্রসঙ্গ উঠে আসবে দাদাগিরির মঞ্চে, যে কথা শুনে লজ্জায় লাল হয়ে যাবেন তারকা যুগল।

দাদাগিরির মঞ্চ থেকে মায়ের উদ্দেশ্যে কী বললেন দেব?
দাদাগিরির মঞ্চ থেকে মায়ের উদ্দেশ্যে কী বললেন দেব?

তবে এবার দাদাগিরির নতুন যে প্রমো মুক্তি পেল সেখানে আবেগ তাড়িত হতে দেখা যায় দেবকে। দাদাগিরি অন্যতম প্রতিযোগী তুলিকা বসু যখন দেবকে বলেন এমন কিছু বলতে মায়ের সম্পর্কে যা মাকে আজ পর্যন্ত বলে ওঠা হয়নি। তখন ক্যামেরার দিকে তাকিয়ে দেব বলেন, ‘আমি শুধু একটা কথাই বলতে চাই মা তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তুমি না থাকলে আমি এই জায়গায় এসে দাঁড়ালাম না। যদিও বাবাও না থাকলে আমি এখানে দাঁড়াতে পারতাম না।’

দেব বলেন, ‘বাবা নিঃশব্দে আমাকে সাপোর্ট করে গিয়েছেন। অনেক সময় এমনও হয়েছে আমার পড়াশোনার জন্য বাবা-মা সমস্ত পুঁজি দিয়ে দিয়েছেন আমাকে। বোনের বিয়ের জন্য রাখা টাকাও তারা দিয়ে দিয়েছেন আমাকে। আমি যখন স্ট্রাগল করতে আসি কলকাতায়, তখনও বাবা নিজের সমস্ত টাকা আমাকে দিয়ে দেন। তাঁরা একবারের জন্য আমাকে বলেন নিজে কতদিন আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবেন। এই কথা এক বারের জন্য শুনতে হয়নি আমাকে।’

প্রসঙ্গত, বাবা-মা এবং বোনকে নিয়ে মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। নিজের পরিবারকে হয়তো সবসময় সময় দেওয়া হয় না কিন্তু দেবের কাছে পরিবারের গুরুত্ব কতখানি, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।