জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি আনলিমিটেড। এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে বেশ কয়েক মাস আগে খবর এসেছে তাঁকে আর এই শোতে দেখা যাবে না। তার পরিবর্তে তাঁকে এবার স্টার জলসায় 'বিগ বস'-এ দেখা যাবে। তারপর 'বিগ বস'-এর গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানও হয়।
দেব 'দাদাগিরি'র প্রোমোর শ্যুটিং সারলেন!
তার মাঝেই গুঞ্জন শোনা যায় জি বাংলায় দাদাগিরি আসছে না। তার পরিবর্তে আসছে 'ড্রামাবাজ'। এই অনুষ্ঠানের একটি প্রোমোও সামনে আসে। কিন্তু এরপর ফের গুঞ্জন শুরু হয় এবারও 'সা রে গা মা পা' পর দাদাগিরি আসছে। কিন্তু কে হবেন এই অনুষ্ঠানে সঞ্চালক? সেই প্রশ্ন উঠতেই একাধিক নাম সামনে আসে। গুঞ্জন শোনা যায় টেনিস তারকা লিয়েন্ডার পেজ থাকতে পারেন। তারপরই সামনে আসে দেবের নাম। পর নির্মাতাদের পক্ষ থেকেই দেব সঞ্চালক হচ্ছেন সেই ইঙ্গিত দেওয়া হয়। এবার অবশেষে এই শোয়ের প্রোমো শ্যুট করলেন দেব।
আজকাল ডট ইনের একটি প্রতিবেদন অনুসারে দেবকেই সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে চলেছে ‘দাদাগিরি’তে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি প্রোমোর শ্যুটিংও সেরে ফেলেছেন মেগাস্টার। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই চ্যানেলের পক্ষ থেকে আনা হবে সেই প্রোমো।
তবে খেলার ধরনে কিছু বদল আসবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আপাতত জানা যাচ্ছে প্রতিবারের মতোই জেলায় জেলায় চলবে 'দাদাগিরি'র অডিশন। ফলে সমাজের নানা ধারার মানুষরা আগের মতোই সুযোগ পাবেন। তাছাড়াও প্রতিযোগিতার মাঝে মাঝে যেমন তারকাদের দেখা যেত বিশেষ অতিথির হিসেবে তেমনটাও হবে।
এর আগে দেবও অতিথি প্রতিযোগী হিসেবে অনেকবারই 'দাদাগিরি'তে এসেছিলেন। আর এবার এই শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি। দেব এর আগে স্টার জলসার রিয়্যালিটি শো 'ডান্স ডান্স'-এ বিশেষ সঞ্চালক এবং বিচারক হিসেবে ছিলেন। তবে এবার তাঁর কাঁধে নতুন দায়িত্ব।
প্রসঙ্গত, এই প্রথম নয় যে সৌরভ 'দাদাগিরি'তে নেই। এর আগেও কেবল বেশ কয়েকটি সিজনে তাঁকে 'দাদাগিরি'তে দেখা যায়নি। তখন তাঁর পরিবর্তে এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা মিলেছিল মিঠুন চক্রবর্তীর।
Home/Entertainment/দেব 'দাদাগিরি'র প্রোমো শ্যুটিং সারলেন! কবে প্রকাশ্যে আসবে নতুন অবতারে নায়কের প্রথম ঝলক?