Devlina Kumar: 'আমি এই মানুষটির জন্য গর্বিত...', কঠিন সময়ে বাবাকে আগলে রাখলেন দেবলীনা

Devlina Kumar: ২০২৬ সালের বিধানসভা ভোটে রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন দেবাশীষ কুমার। গতকাল অর্থাৎ ৪ মে ফল প্রকাশ হওয়ার পর জানা যায় বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে পরাজিত হয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই খবরে মন খারাপ দেবাশীষ বাবুর।

Published on: May 5, 2026, 19:10:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Devlina Kumar: ২০২৬ সালের বিধানসভা ভোটে অন্যান্য তৃণমূল প্রার্থীদের পাশাপাশি রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন দেবাশীষ কুমার। গতকাল অর্থাৎ ৪ মে ফল প্রকাশ হওয়ার পর জানা যায় বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে পরাজিত হয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই খবরে মন খারাপ দেবাশীষ বাবুর।

কঠিন সময়ে বাবাকে আগলে রাখলেন দেবলীনা
কঠিন সময়ে বাবাকে আগলে রাখলেন দেবলীনা

তবে বাবার এই কঠিন সময়ে পাশে শক্ত হয়ে দাঁড়ালেন অভিনেত্রী দেবলীনা কুমার। বাবার রাজনৈতিক মতাদর্শ চিরকালই মেনে চলেন দেবলীনা। খারাপ সময়ও তাই বাবার পাশ থেকে সরলেন না তিনি। সোশ্যাল মিডিয়াতেও করলেন এমন একটি পোস্ট, যা দেখে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে বাবাকে এক সেকেন্ডের জন্যও কাছছাড়া করছেন না তিনি।

আরও পড়ুন: 'আমি আঁচ করতে পেরেছিলাম...', হার নিশ্চিত জেনেই কি রাজনীতি ছেড়েছিলেন চিরঞ্জিত?

কী লিখলেন দেবলীনা?

দেবাশীষ বাবুর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যাই হোক না কেন, আমি এই মানুষটির জন্য গর্বিত এবং চিরকাল আমার গর্ব থাকবে। আমি তোমাকেই সব থেকে ভালবাসি বাবা।'

নিচে তিনি স্পষ্ট করে লিখে দেন, যদি কেউ এই পোস্ট নিয়ে কটাক্ষ করতে চান করতে পারেন কারণ এই পোস্ট দেবলীনা পাবলিক করে রেখেছেন। কেউ যদি চাই হাহা ইমোজিও দিতে পারে। তবে কটাক্ষ করার স্বাধীনতা দেওয়ার পাশাপাশি অভিনেত্রী এটাও মনে করিয়ে দিয়েছেন, যে বা যারা এই ছবি অথবা পোস্ট নিয়ে কটাক্ষ করবেন, তারা যেন মাথায় রাখেন যে তাদের বাড়িতেও একজন বাবা রয়েছেন।

আরও পড়ুন: 'তুমিই আমাদের সুপারহিরো...', দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী

তবে বাবা রাজনীতিবিদ হলেও দেবলীনা সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন। সারাদিন পরিবার এবং অভিনয় নিয়েই কেটে যায় তাঁর। তবে রাজনীতিতে যুক্ত নন বলে যে রাজনীতিতে আসার ইচ্ছে নেই এটা একেবারেই নয়। আগেও বারবার বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন, যেহেতু জন্ম থেকে তিনি রাজনীতির আবহে বড় হয়েছেন তাই পরবর্তীকালে সময় সুযোগ পেলে হয়তো তিনি রাজনীতিতে যোগদান করতেও পারেন।