‘রণিত রায়ের ভাই হিসেবেই তো ওকে চেনে লোক…’! রোহিতের ‘ডাস্টবিন’ মন্তব্যে মোক্ষম জবাব দেবলীনার
টেলিভিশন মাধ্যমকে ‘ডাস্টবিন’ বলে বিতর্কিত মন্তব্য করেন অভিনেতা রোহিত রায়। তাঁর দাবি, বলিউড তারকাদের যে ক্লাস ও নিজস্ব স্টাইল থাকে, টিভি অভিনেতাদের মধ্যে তা অনুপস্থিত। রোহিতের এই বক্তব্যে তীব্র প্রতিবাদ করলেন ‘গোপী বহু’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দেবোলীনা ভট্টাচার্য।
টেলিভিশন মাধ্যমকে ‘ডাস্টবিন’ বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন অভিনেতা রোহিত রায়। তাঁর দাবি ছিল, চলচ্চিত্র তারকাদের যে ক্লাস ও নিজস্ব স্টাইল থাকে, তা নাকি ছোট পর্দার অভিনেতাদের মধ্যে একেবারেই অনুপস্থিত। রোহিতের এই বিতর্কিত মন্তব্যের পর এবার পাল্টা কড়া জবাব দিলেন ‘গোপী বহু’ খ্যাত জনপ্রিয় টিভি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ক্ষোভ উগড়ে দিয়ে সরাসরি রোহিতের পরিচয় ও জনপ্রিয়তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন অভিনেত্রী।

আইএনএস (INS)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবলীনা বলেন, ‘কিছু মানুষের একটা অদ্ভুত অভ্যাস রয়েছে। যে হাত তাঁদের খেতে দেয়, তাঁরা সেই হাতকেই কামড়ে দেয়! যে থালায় খায়, সেখানেই ফুটো করে। রোহিতের মন্তব্য শুনে ঠিক তা-ই মনে হচ্ছে।’ রোহিতের ক্যারিয়ারের ট্র্যাক রেকর্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, 'সিনেমার কথা তো ছেড়েই দিন, উনি শেষ কোন টিভি ধারাবাহিকে কাজ করেছেন তাও আমার সত্যি মনে নেই। সত্যি বলতে, বেশিরভাগ মানুষ তো তাঁকে শুধুই 'রণিত রায়ের ভাই' হিসেবে চেনেন। এটাই ওঁর একমাত্র বড় পরিচিতি।'
ছোট পর্দার গুরুত্ব তুলে ধরে দেবলীনা জানান, রোহিত আজ যা পরিচিতি পেয়েছেন তা টিভির দৌলতেই। কিন্তু আজ সেই মাধ্যমেই ওঁর নিজস্ব কী পরিচয় আছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। দেবোলীনার স্পষ্ট প্রশ্ন, টিভি যদি এতই খারাপ ও 'ডাস্টবিন' মাধ্যম হবে, তবে এতদিন কেন উনি এখানে কাজ করলেন? এতগুলো বছর কেন এই মাধ্যমের অংশ হয়ে ছিলেন?
এখানেই থামেননি দেবোলীনা। বলিউডের বড় বড় তারকাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকাল বড় থেকে বড় বলিউড তারকারা নিজেদের সিনেমার প্রচার বা রিয়েলিটি শো নিয়ে ছোট পর্দাতেই আসেন, যাতে সাধারণ দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা যায়। রোহিতের বক্তব্য অনুযায়ী তবে কি সেই সব তারকারাও ডাস্টবিন মাধ্যমে কাজ করছেন? আমার মনে হয় সস্তা অ্যাটেনশন বা প্রচারের আলো কেড়তেই রোহিত এই ধরনের মন্তব্য করেছেন।’
নিজের কেরিয়ারের প্রসঙ্গে দেবলীনা স্পষ্ট জানান, টিভি তাঁর কাছে নিজের ঘরের মতো। আজ তিনি জীবনে যা কিছু পেয়েছেন—সম্মান, কাজ, পরিচয় ও অর্থ—সবই এই মাধ্যমের অবদান। তাই টিভির প্রতি তিনি চিরজীবন কৃতজ্ঞ থাকবেন এবং এই মাধ্যমকে নিয়ে তিনি গর্বিত।
উল্লেখ্য, দেবোলীনাকে সম্প্রতি দেখা গিয়েছে 'ছঠি মাইয়া কি বিটিয়া' ধারাবাহিক এবং 'কুকি' ছবিতে। অন্যদিকে, রোহিত রায়কে শেষ দেখা গিয়েছিল 'কন্ট্রোল' সিনেমা এবং 'কর্মা কলিং' ওয়েব সিরিজে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


