Dev: ভোট গগণার সকালেই দুসংবাদ দেবের বাড়িতে, সন্তানসম পোষ্যকে হারালেন তারকা সাংসদ
ফল ঘোষণার সকালে যখন গোটা দেশের নজর টিভির পর্দায়, কার গলায় উঠবে জয়ের মালা সেই সমীকরণে ব্যস্ত সকলে, ঠিক তখনই প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়লেন অভিনেতা-সাংসদ দেব। রাজনৈতিক জয়-পরাজয়ের লড়াই ছাপিয়ে এখন তাঁর জীবনে শুধুই এক শূন্যতা। চলে গেল তাঁর অতি প্রিয় পোষ্য, চারপেয়ে বন্ধু ‘লাকি’।
ভোটের ময়দানে তিনি যোদ্ধা, রাজনীতির লড়াইয়ে তাঁর দাপট সর্বজনবিদিত। কিন্তু ৪ঠা জুনের সকালে যখন ফল ঘোষণার কাউন্টডাউন শুরু হয়েছে, ঠিক তখনই দেবের ঘর অন্ধকার করে চিরবিদায় নিল তাঁর আদরের পোষ্য ‘লাকি’। নিজের সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন দেব। এক দশকেরও বেশি সময় ধরে দেবের ঘর আলো করে ছিল লাকি।

আবেগে ভাসলেন দেব:
যাঁরা দেবকে চেনেন, তাঁরা জানেন তিনি কতটা পশুপ্রেমী। তাঁর বাড়ির এই চারপেয়ে সদস্যটি কেবল একটি পোষ্য ছিল না, ছিল পরিবারের অবিচ্ছেদ্য অংশ। শুটিংয়ের ক্লান্তি হোক বা রাজনীতির চাপ— বাড়িতে ফিরলেই লাকির অভ্যর্থনাই ছিল দেবের বড় তৃপ্তি। সেই আদরের বন্ধুকে হারিয়ে আজ অভিনেতা যেন এক নিথর অভিভাবক। প্রিয় পোষ্যের উদ্দেশে তাঁর বার্তা— ‘তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো।’
লাকি আর হ্যাপি, এই দুই পোষ্য দেবের জান। হৃদয়ের একটা টুকরো হারিয়ে ভেঙে পড়েছেন দেব। সোশ্যাল মিডিয়ায় হামেশাই লাকির মিষ্টি মুহুর্ত তুলে ধরতেন অভিনেতা। কখনও ডগ শো-তে লাকির জেতা অ্যাওয়ার্ড তো কখনও রবিবাসরীয় সেলফিতে ধরা দিতেন দুজনে। আজ সবই স্মৃতি।
ভোটের সকালে ছন্দপতন:
ঘাটালে জয়ের হ্যাটট্রিক হবে কি না, তা নিয়ে যখন অনুরাগী থেকে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা, ঠিক তখনই দেবের এই ব্যক্তিগত ক্ষতি স্তব্ধ করে দিয়েছে সকলকে। পরাজয় বা জয় এখন গৌণ, প্রিয় সঙ্গীকে হারানো শোক যে কোনো বড় সাফল্যের চেয়েও অনেক বেশি ভারী, তা অভিনেতার শব্দগুলোই বলে দিচ্ছে।

অনুরাগীদের সমবেদনা:
দেবের এই পোস্টে সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘পোষ্যদের হারানোর কষ্ট শব্দে বোঝানো যায় না।’ রাজনীতির লড়াইয়ের মাঝে দেবের এই মানবিক রূপ এবং পোষ্যের প্রতি তাঁর টান আরও একবার দর্শকদের চোখে জল এনে দিয়েছে।
জয়ের হাসি হয়তো আজ দেবের মুখে ফুটবে, কিন্তু সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লাকি আর লেজ নাড়িয়ে এগিয়ে আসবে না— এই আফসোসই আজ তাড়া করে বেড়াচ্ছে দেবকে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


