Dev-Subhashree: 'রাত ২টোর সময় শুভশ্রীকে ফোন করি, তারপর থেকে শুধু শুভই হয়ে গেছে…’, স্বীকারোক্তি দেবের

৩১শে ডিসেম্বরের রাত ২টোর সময় প্রাক্তন প্রেমিকের ফোন আসে শুভশ্রীর ফোনে। কোথা থেকে নম্বর জোগাড় করেন দেব?

Published on: Aug 25, 2026, 10:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পুরোনো প্রেম কাছে এসে দাঁড়ালে কি আবেগের বিস্ফোরণ হয়? দেব-শুভশ্রী এক দশক পর ফের জুটিতে। ‘ধূমকেতু’র সাফল্য মিলিয়ে দিয়েছে প্রাক্তন প্রেমিক জুটিকে। দেশু৭-এর জন্য দিনগুণছে বাংলা সিনেপ্রেমীরা। সদ্য এই ছবির শ্যুটিং শেষ করেছেন দেব।

‘রাত ২টোর সময় শুভশ্রীকে ফোন করি, ওর নম্বর…’, দেশু৭ নিয়ে গোপন কথা ফাঁস নায়কের
‘রাত ২টোর সময় শুভশ্রীকে ফোন করি, ওর নম্বর…’, দেশু৭ নিয়ে গোপন কথা ফাঁস নায়কের

ছবির ব়্যাপ আপ পার্টিতে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত দেখে আবেগে গদগদ ফ্য়ানেরা। সময়ের সঙ্গে সঙ্গে পথ আলাদা হলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও পেশাদার সম্পর্ক বজায় রেখেছেন দু’জনেই। সম্প্রতি দেব তাঁর নতুন ছবি ‘দেশু ৭’ (DESU 7)-র ব়্যাপ আপ পার্টিতে দেশু৭ এবং শুভশ্রীকে ঘিরে অতীত দিনের এক অজানা ঘটনা প্রকাশ্যে আনলেন।

রাত ২টোয় ‘প্রাক্তন’ শুভশ্রীকে ফোন দেবের

দেশু৭-এর স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা ও প্রযোজক দেব জানান, ‘৩১শে ডিসেম্বরের রাত ছিল। আমার কাছে শুভশ্রীর নম্বরও ছিল না সেই সময়। আমি সায়ন্তনের (দেবের আপ্ত সহায়ক) কাছে ওর নম্বর চাই, দেখলাম সেভ করা শুভশ্রীদি অ্যাক্টেস বলে। রাত ২টোর সময় শুভশ্রীকে ফোনটা করেছিলাম’।

হঠাৎ মাঝরাতে দেবের এমন আবদার শুনে ভয় পেয়ে যান সায়ন্তন। শুভশ্রীর নম্বর পাঠালেও সায়ন্তনের মনে প্রশ্ন জাগে— রাত ২টোর সময় দেব কেন হঠাৎ নম্বর চাইছে বা কী হতে চলেছে!

শব্দের খেলায় হাসির রোল

নিজের জীবনের সেই জার্নির কথা বলতে গিয়ে দেব এক চমৎকার শব্দের খেলা তৈরি করেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে’।

তাঁর এই মন্তব্য শুনেই উপস্থিত সাংবাদিক ও দলের সদস্যরা হেসে ওঠেন। পরিস্থিতি হালকা করতে দেব সঙ্গে সঙ্গে রসিকতা করে বলেন, ‘না না, আমি ইনডাইরেক্টলি কাউকে মিন করতে চাইছি না। আমার বাংলাটা এখন আগের চেয়ে অনেকটা শুদ্ধ গেছে দাদাগিরি করে!’

অতীতের ব্যক্তিগত সম্পর্ক পেরিয়ে এসে আজ দু’জনেই যাঁর যাঁর জীবনে প্রতিষ্ঠিত। তবে দেব-শুভশ্রী জুটি আজও টালিগঞ্জের দর্শক ও ভক্তদের হৃদয়ে আলাদা এক নস্টালজিয়া তৈরি করে। তাই শুভশ্রীকে পাশে নিয়ে দেবের ‘সব শুভ’ হওয়ার কথা শুনে ভক্তদের মন তো উথাল পাথাল। দেব আরও জানিয়েছেন, এই ছবির নাম ‘দেশু৭’-ই। কেন এমন টাইটেল, তা অবশ্য আগামিতে খোলসা করবেন নায়ক-পরিচালক। আপাতত বড়পর্দায় দেব-শুভশ্রীর ম্যাজিক দেখবার অপেক্ষা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More