জি বাংলা-র দাদাগিরিতে দেবের কোলে বাচ্চা! ‘তুমি কবে বাবা হবে’, প্রশ্ন অনুরাগীদের

বলিউডের সলমন খান যদি মোস্ট এলিজেবল ব্যাচেলর হন, টলিউডে তবে তা দেব। দীর্ঘসময় ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেম করলেও, বিয়ে প্রশ্নে অভিনেতা চুপ। এবার দাদাগিরিতে দেবকে একটা বাচ্চা কোলে দেখতে পেয়েই অনুরাগীদের আবদার, ‘ও দাদা তুমি কবে বাবা হবে?’

Published on: Aug 20, 2026, 18:02:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য দেশু সাত সিনেমার কাজ শেষ করেছেন অভিনেতা দেব। আপাতত অভিনেতা বেশ ব্যস্ত দাদাগিরি নিয়ে। ২০২৬ সালের ৫ জুলাই থেকে দেবের উপস্থাপনায় নতুনভাবে শুরু হয়েছে এই জনপ্রিয় ক্যুইজ শো। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গা নিয়েছেন দেব। আর অভিনেতাকে আরও কাছে পেয়ে উৎসাহী দেব-ভক্তরাও।

দেব।
দেব।

দাদাগিরির সেট থেকে সম্প্রতি একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেবকে একটা বাচ্চাকে কোলে নিয়ে দেখা যায়। কিউটের সেই ডিব্বকে আদরও করছেন অভিনেতা। আর সেই ভিডিয়ো সামনে আসতেই অনুরাগীদের কমেন্টে আবদার, ‘ও দাদা তুমি কবে বাবা হবে?’

১৯৮২ সালের ২৫ ডিসেম্বর জন্ম দেবের। সেই অনুযায়ী বয়স এখন তাঁর ৪৩ বছর। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। কিন্তু দু পক্ষকেই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে চলেন। এমনকী দাদাগিরি শো-তেও এই নিয়ে অভিনেতার লেগ পুল করার চেষ্টা করে ‘এআই’।

এমনকী দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, মা-বাবাও নাকি প্রায়ই তাঁকে বলেন যে, এবার যেন তিনি বিয়ের পিঁড়িতে বসে পড়েন আর বাচ্চাটাও নিয়ে নেন। অভিনেতা বলেছিলেন বাবা-মা তাঁকে হামেশাই বলে ‘বিয়ে কর, বিয়ে কর। কবে বাচ্চা হবে? তুই বুড়ো হয়ে যাবি।নয়তো তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তোর বয়স তখন ৭০ হবে!’

সেই সাক্ষাৎকারে নয়নদীপ রক্ষিতের সঙ্গে কথা প্রসঙ্গে খোলসা দেবকে বলতে শোনা গিয়েছিল, ‘প্রত্য়েকদিন। বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে। তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চা যখন ১০ বছরের হবে, তোর বয়স ৭০ হবে তখন। এগুলো প্রত্যেকদিন আমাকে শুনতে হয়। এখন তো ওঁরাও (দেবের মা-বাবা) মনে হয় হাল ছেড়ে দিয়েছে।’ এরপর দেবের কথার রেশ টেনেই নয়নদীপ প্রশ্ন করেছিলেন, ‘তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?’ তাতে জবাব আসে, ‘আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতে হবেই।’

প্রসঙ্গত, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে গুগলের কিছু ভুল তথ্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে দেখানো হয় যে, দেব ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী রুক্মিণী মৈত্র ২০২১ সালেই বিয়ে করেছেন এবং তাঁদের একটি সন্তানও রয়েছে! এই গুঞ্জনটি টুইটারে ছড়িয়ে পড়লে দেব মজার ছলে লিখেছিলেন ‘Me too’ অর্থাৎ আমিও জানতাম না!

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More