হলে গিয়ে দেব-শুভশ্রীর ধূমকেতু দেখা হয়নি! জলদিই আসছে ওটিটিতে, কোথায় দেখা যাবে?
ওটিটি-তে আসছে দেব-শুভশ্রীর ধূমকেতুষ খবর দিলেন প্রযোজক রাণা সরকার। কোথায় আসছে?
২০২৫ সালের সর্বাধিক আয় করা বাংলা সিনেমা ছিল ধূমকেতু। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একসঙ্গে ষষ্ঠ ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি আইনি জটিলতার কারণে মুক্তি পেতে দীর্ঘ ৯ বছর সময় নেয়। তবে হলে আসতে না আসতেই তৈরি করে জাদু। বক্স অফিসে করে রাজত্ব।

২০২৫ সালের ১৪ অগস্ট এরপর মুক্তি পায় ধূমকেতু। একাধিক রিপোর্ট অনুসারে এই সিনেমা ১৪.৫ কোটি টাকা আয় করে। রঘু ডাকাত, প্রজাপতি ২, একেন বাবুর বেনারসে বিভীষিকা, আমার বসের মতো হিট সিনেমাকে ফেলে পিছনে।
এবার ধূমকেতু-র ওয়েবের দুনিয়ায় আসার পালা। তা কোন প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিনেমা? খবর দিলেন প্রযোজক রাণা সরকার। সোশ্যাল মিডিয়ায় দেব-শুভশ্রীর ছবি শেয়ার করে লিখলেন, ‘গেস ওয়াট? বলুন তো, এবার আসছে কারা…যাদের সঙ্গে ফিরবে পুরোনো অনুভূতি?’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়েছেন জি ফাইভ। তবে শুধু ওটিটি-তে নয়, ধূমকেতু আসছে টিভিতেও।
কেন পিছিয় যায় ধূমকেতু-র মুক্তি?
২০১৬ সালে কাজ শেষ হলেও প্রযোজক রানা সরকার এবং দেবের মধ্যে তৈরি হওয়া আর্থিক ও আইনি সমস্যার কারণে ছবিটি প্রায় এক দশক হিমাগারে পড়ে ছিল। যদিও পরবর্তীতে দেবের উদ্যোগেই সিনেমা মুক্তি পায়। বহু কারণে এই ছবি ছিল স্পেশাল। একসময়ের চর্চিত জুটি দেব ও শুভশ্রীর শেষ সিনেমা ছিল এটি। এরপর বিচ্ছেদের পর মুখোমুখিও হননি দুজনে সেভাবে! তবে ধূমকেতু মুক্তির সময়তে অবশ্য ধীরে ধীরে অভিমানের পাহাড় গলেছিল। আর এখন তো ২০২৬ সালের পুজোতেও ‘দেশু’ আসছে একসঙ্গে।
পুজোয় আসছে দেশু সাত
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে তৈরি হতে চলা ‘দেশু ৭’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। দেব-শুভশ্রী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। দেব এবং শুভশ্রী জুটিকে দীর্ঘ বিরতির পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। এমনকী, প্রিমিয়ারের টিকিট হাউজফুল।
তবে ছবির নাম কিন্তু এখনো ঠিক হয়নি। শুরু হয়নি শ্যুটিংও। বিধানসভা ভোট মিটলেই যার কাজ শুরু হবে। জুন, জুলাই, অগস্ট তিন মাস জুড়ে হবে কাজ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


