রণবীরের 'ধুরন্ধর ২' দেখে আল্পুত আল্লু! তাঁর রিভিউ দেখে মাধবন কী বলল জানেন?

আদিত্য ধর 'ধুরন্ধর ২' দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলেছেন। আর তা দেখে রিভিউ দিলেন আল্লু। সেই রিভিউয়ের প্রত্যুত্তরে কী বললেন মাধবন? 

Published on: Mar 19, 2026, 23:28:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আদিত্য ধর 'ধুরন্ধর ২' দিয়ে আবারও বক্স অফিসে ঝড় তুলেছেন। ‘ধুরান্ধর: দ্য রিভেঞ্জ’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 'ধুরন্ধর ২'-এ রণবীর সিং তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে আবারও সবার নজর কেড়েছেন। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন আর. মাধবন এবং অর্জুন রামপাল। তাঁদের অভিনয়ও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এবার, আল্লু অর্জুন-সহ তারকাদের প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি ছবিটি নিয়ে তাঁর মতামত জানিয়েছেন। এবার আর. মাধবন আল্লু অর্জুনের সেই মতামতের প্রতিক্রিয়া জানিয়েছেন।

রণবীরের 'ধুরন্ধর ২' দেখে আল্পুত আল্লু! তাঁর রিভিউ দেখে মাধবন কী বলল জানেন?
রণবীরের 'ধুরন্ধর ২' দেখে আল্পুত আল্লু! তাঁর রিভিউ দেখে মাধবন কী বলল জানেন?

আরও পড়ুন: 'কোনও প্ররোচনায় পা দেবেন না, নেতাদের একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক…', ভোটের আগে অনুরাগীদের সতর্কবার্তা জয়জিতের

'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' নিয়ে দক্ষিণী সুপারস্টার আলু অর্জুনের কী রিভিউ দিয়েছিলেন। আলু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'ধুরন্ধর ২' সম্পর্কে লিখেছেন, 'এইমাত্র 'ধুরন্ধর ২' দেখলাম। পুরোদস্তুর সোয়াগ-সহ দেশপ্রেম। এমন একটা ছবি যা প্রত্যেক দেশপ্রেমিককে গর্বিত করবে। এমন অনেক মুহূর্ত আছে যা তুমুল হাততালি আদায় করে নেবে... অসাধারণ! পুরো টিমকে অভিনন্দন। আর. মাধবন এবং সমস্ত অভিনেতারাও অসাধারণ অভিনয় করেছেন। কারিগরি দিক থেকেও ছবিটি দুর্দান্ত। আমি খুব গর্বিত যে আমাদের দেশে আমার ভাই রণবীর সিং-এর মতো একজন প্রতিভাবান অভিনেতা আছেন, যিনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। রণবীর দুর্দান্ত অভিনয় করেছেন। আদিত্য ধর অসাধারণ কাজ করেছেন। আমি খুব খুশি যে আমাদের তাঁর মতো একজন চলচ্চিত্র নির্মাতা আছেন। একেবারে অসাধারণ একটি ছবি। একটি ভারতীয় গল্প... কিন্তু এর সোয়াগ আন্তর্জাতিক! জয় হিন্দ।'

আরও পড়ুন: 'ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর হচ্ছে না…', স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে মানসী!

আল্লু অর্জুনের পোস্টটি পুনরায় শেয়ার করে আর. মাধবন মন্তব্য করেছেন এবং তাঁর প্রশংসা করেছেন। এক্স-এর উত্তরে আর. মাধবন লিখেছেন, ‘আমি গভীরভাবে অভিভূত, আবেগাপ্লুত এবং অনুপ্রাণিত। আমার প্রিয় ভাই, আপনার কাছ থেকে এই প্রশংসা পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি আপনার সব ছবি দেখেছি এবং আপনার প্রতিভার একজন ভক্ত। তাই, এটা জেনে খুব ভালো লাগছে যে এই অনুভূতিটা পারস্পরিক। ঈশ্বর আপনার মঙ্গল করুন... আর আমার কেরিয়ার এবং জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, অনলাইনে পাওয়া এই প্রথম রিভিউটি আমার কাছে খুবই বিশেষ।’ আর. মাধবনের এই উত্তরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভক্তদেরও মন্তব্য করে তাঁর প্রশংসা করতে দেখা যাচ্ছে।