কনসার্টের মাঝেই বাগদানের ঘোষণা ধুরন্ধর গায়িকার! চোখে জল, হবু বরকে ভরা মঞ্চে জড়িয়ে ধরলেন জেসমিন
লাইভ কনসার্টের মাঝেই বাগদান সারলেন পঞ্জাবি রকস্টার জেসমিন স্যান্ডলাস! দিল্লির মঞ্চে মঙ্গঁতর শেখরকে জড়িয়ে ধরে নাচলেন ‘ধুরন্ধর’ গায়িকা
জনপ্রিয় পঞ্জাবি গায়িকা এবং ‘ধুরন্ধর' খ্যাত জেসমিন স্যান্ডলাস নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড়সড় সারপ্রাইজ দিলেন অনুরাগীদের। দিল্লির এক মেগা লাইভ কনসার্টের মাঝেই আকস্মিকভাবে নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করলেন গায়িকা। শুধু ঘোষণাই নয়, হবু স্বামী শেখর চৌধুরী-কে সোজা মঞ্চে ডেকে এনে হাজার হাজার ভক্তের সামনে নিজের এনগেজমেন্ট রিং দেখালেন এই সুন্দরী।

‘দিস ইজ মাই ম্যান’— দিল্লির মঞ্চে রূপকথার মুহূর্ত
জেসমিন স্যান্ডলাস বর্তমানে নিজের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া মিউজিক্যাল ট্যুর ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’ (The Dream Girl India Tour) শুরু করেছেন। দিল্লির ‘যশোভূমি কনভেনশন সেন্টারে’ আয়োজিত এই ট্যুরের উদ্বোধনী রাতের পারফর্ম্যান্সের মাঝেই ঘটে এই চমৎকার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, জেসমিন মঞ্চের ওপর আনন্দের চোটে লাফাচ্ছেন এবং একপর্যায়ে শেখর চৌধুরীর হাত ধরে তাঁকে স্টেজে নিয়ে আসেন। হাজার হাজার দর্শকের চিৎকার আর হর্ষধ্বনির মাঝে মাইক হাতে জেসমিন সগর্বে বলেন— ‘দিস ইজ মাই ম্যান….ও-ই সেই মানুষ যে আমার এই আঙুলে আংটি পরিয়েছে।’ এরপর খুশিতে আত্মহারা জেসমিন দৌড়ে গিয়ে বাগদত্ত শেখরকে জড়িয়ে ধরেন এবং ব্যাকগ্রাউন্ডে গায়িকারই জনপ্রিয় রোম্যান্টিক গান ‘লাভা’ চলতে থাকে, সেই গানে দুজনে একসাথে ডান্সও করেন। মঞ্চ ছাড়ার আগে শেখর যখন জেসমিনকে ফ্লাইং কিস দেন, তখন আর চোখের ধরে রাখতে পারেননি গায়িকা।
কে এই শেখর চৌধুরী?
জেসমিন স্যান্ডলাস নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই বেশ গোপন এবং লাইমলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন, যার ফলে গায়িকার প্রেমের জীবন সম্পর্কে আগে কেউ তেমন কিছু জানতেন না। হঠাৎ করে ভরা মঞ্চে জেসমিনের এই ঘোষণায় অনেকেই অবাক হয়েছেন। জানা গিয়েছে, ওঁর হবু স্বামী শেখর চৌধুরী পেশায় একজন সফল ব্যবসায়ী। এই সম্পর্কে সায় রয়েছে দুই পরিবারের।
জমকালো সাজ এবং ‘ধুরন্ধর’ হিটসের জাদু
নিজের জীবনের এত বড় একটা স্পেশাল দিনে জেসমিনকে দেখতেও লাগছিল অপরূপা। তিনি পরেছিলেন সোনালী রঙের জমকালো এমবেলিশড লেহেঙ্গা এবং সাথে ভারী ট্র্যাডিশনাল গয়না। বাগদানের মিষ্টি ঘোষণার পাশাপাশি ওঁর চেনা হাই-ভোল্টেজ পারফর্ম্যান্সে পুরো দিল্লি কাঁপিয়ে দেন জেসমিন। গায়িকা এদিন নিজের সদ্য রিলিজ হওয়া সফল অ্যালবাম ‘ধুরন্ধর’ -এর ফ্যান-ফেভারিট গান— ‘শারারাত’, ‘জাইয়ে সাজনা’ গেয়ে শোনান। এছাড়াও ‘ইলিগ্য়াল ওয়েপন’, ‘ইয়ার না মিলে’, ‘তারাস’, এবং ‘সিপ সিপ’-এর মতো ওঁর কেরিয়ারের ব্লকবাস্টার গানগুলো গেয়ে দর্শকদের নাচতে বাধ্য করেন রকস্টার।
ভারত সফরের পরবর্তী গন্তব্য
দিল্লির এই জমকালো এবং সাকসেসফুল ওপেনিং কনসার্টের পর জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’ এবার দেশের অন্যান্য বড় শহরে পাড়ি দিতে চলেছে। দিল্লির পর ওঁর পরবর্তী লাইভ কনসার্টগুলোর শিডিউল রয়েছে মুম্বই, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


